,

জাল ভেদ করে বেরিয়ে গেল বল, রেফারি দিলেন গোল কিক!

news-image

স্পোর্টস ডেস্ক : ফুটবল মাঠে বল গোল লাইন অতিক্রম করলেই গোলের বাঁশি বাজিয়ে থাকেন রেফারি। তবে অদ্ভুত এক কাণ্ড ঘটলো ইতালির ষষ্ঠ বিভাগের লিগের একটি ম্যাচে। পেনাল্টি থেকে এক খেলোয়াড়ের করা জোরাল শট ছেঁড়া জাল দিয়ে বল চলে যায় বাইরে। আর তাতেই গোলের বাঁশি না বাজিয়ে গোল কিকের বাঁশি বাজান রেফারি। তাতে আপত্তি তুলে লাল কার্ডও দেখেছেন এক ফুটবলার। যদিও ক্রীড়া বিচারক ম‍্যাচটি পুনরায় আয়োজনের নির্দেশ দিয়েছেন।

প্রোমোজিওনে (ইতালীয় ষষ্ঠ বিভাগ) লিগে রোববার রাতে ভিগোলো মার্চেসে ও ফুতুরো ফোর্নোভো মেদেসানোর মধ্যকার ম্যাচে এই ঘটনাটি ঘটে। ম্যাচের পর ভিডিও দেখে ম্যাচ রেফারিকে শাস্তিও দেওয়া হয়। তবে রেফারিকে হুমকি দেওয়ার কারণে লাল কার্ড দেখা পিয়েরলুইজি আর্কারিকের তিন ম্যাচের নিষেধাজ্ঞা বহাল রাখা হয়।

ম্যাচের এক পর্যায়ে পেনাল্টি পায় ভিগোলো। স্পট কিক থেকে বুলেট গতির শটে গোলও করেন আর্কারি। কিন্তু বল গোলবারের ছেঁড়া জাল ভেদ করে বেরিয়ে যাওয়ায় রেফারি সেটা গোল কিক ভেবে সিদ্ধান্ত জানিয়ে দেন। এতে ক্ষিপ্ত হয়ে রেফারির সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান আর্কারি। তাকে দেখানো হয় লাল কার্ড। পরে দশ জনের দল নিয়ে ম্যাচটি ২-১ গোলের ব্যবধানে হেরে যায় ভিগোলো।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী