,

আলুর তৈরি লোভনীয় স্বাদের জিলাপি

news-image

নিউজ ডেস্ক : যারা মিষ্টি খেতে পছন্দ করেন তাদের কাছে অন্যতম পছন্দের খাবার হলো জিলাপি। সাধারণত জিলাপি হিসেবে যে খাবারকে আমরা জানি, তার বাইরেও আছে আরও নানা স্বাদের জিলাপি। ঘরে থাকা আলু দিয়ে খুব সহজেই তৈরি করা যায় ভিন্ন স্বাদের জিলাপি।

চলুন রেসিপি জেনে নেয়া যাক রেসিপিটি-

ডো তৈরি করতে যা যা দরকার-

সেদ্ধ আলু- ২ কাপ

গুঁড়া দুধ- ২ কাপ

বেকিং পাউডার- ২ চা চামচ

ঘি- ৪ টেবিল চামচ

ময়দা- পরিমাণমতো

তেল- ২ কাপ।
সিরা তৈরি করতে যা যা দরকার-

চিনি- ২ কাপ

পানি- ৪ কাপ

এলাচ- ৪ টি।
প্রস্তুত পদ্ধতি-

প্রথমে চিনি, পানি ও এলাচ একসঙ্গে ফুটিয়ে সিরা তৈরি করে নিন। এবার অন্য একটি পাত্রে সেদ্ধ আলুর সঙ্গে গুঁড়া দুধ, বেকিং পাউডার, ঘি ও পরিমাণমতো ময়দা দিয়ে ডো তৈরি করে নিন।

এরপর সেই ডো থেকে ছোট ছোট অংশ নিয়ে লম্বা লেচি তৈরি করে জিলাপির মতো প্যাঁচ দিয়ে নিন। তারপর কড়াইতে তেল গরম হতে দিন। জিলাপিগুলো অল্প আঁচে সময় নিয়ে ভেজে ফেলুন।

এরপর সিরায় দিয়ে জ্বাল দিন ছয়-সাত মিনেটের মতো। এবার নামিয়ে আরও আধা ঘণ্টার মতো রেখে দিন। এরপর পরিবেশন করুন মজার স্বাদের তৈরি আলুর জিলাপি।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়