,

যৌবন ধরে রাখতে খান এক কোয়া রসুন

news-image

অনলাইন ডেস্ক : শুধু খাবার নয়, প্রাচীনকাল থেকেই রসুন ওষুধ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। বিশ্বের প্রায় সবখানেই বিভিন্ন অসুখ থেকে নিরাময়ে রসুনকে ব্যবহার করা হয়।কিন্তু জানেন কি, ত্বকের ঔজ্জ্বল্য ধরে রাখার পাশাপাশি বয়স ধরে রাখার জন্যও রসুনের কোনো বিকল্প নেই।

এক কোয়া রসুন হারানো যৌবনকে কীভাবে ফিরিয়ে দেবে তা জানিয়ে দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার। আসুন জেনে নিই সে সম্পর্কে….

১. ব্রণের সমস্যায় ভোগেন অধিকাংশ নারী। এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য নানা রকম পদ্ধতি অবলম্বন করেন তারা। কিন্তু খুব অল্প সময়ে ব্রণ থেকে মুক্তি পাওয়ার জন্য রসুনের কোনো বিকল্প নেই। এক কোয়া রসুনের রস ব্রণের উপর লাগিয়ে পাঁচ মিনিট রেখে তা ধুয়ে ফেলুন। কয়েকদিন পরে ফলাফল দেখলে চমকে যাবেন আপনি।

২. এক কোয়া রসুন এবং অর্ধেক টমেটো দিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। ওই মিশ্রনটি মুখে লাগিয়ে ১০ মিনিট জল দিয়ে ধুয়ে ফেলুন গোটা মুখ। ট্যান উঠে গিয়ে দেখবেন চকচক করছে আপনার ত্বক।

৩. সন্তান জন্মের পর অনেক নারীর পেটে দাগ হয়ে যায়। শাড়ি পড়লে সেই দাগ মোটেও দেখতে ভালো লাগে না। এই সমস্যার জেরে শাড়ি পরার সময় অনেক ভাবনাচিন্তা করতে হয়। জানেন কী, এই সমস্যা থেকেও মুক্তি দিতে পারে এক কোয়া রসুন। অলিভ অয়েলের সঙ্গে রসুনের রস মিশিয়ে কয়েকদিন ব্যবহার করলেই মিলবে ফল।

৪. অনেকের ত্বকেই লাল-লাল দাগ দেখা যায়। দানা দানা আকারে বেরোয় ব়্যাশ। হাত, কনুই এমনকি মুখেও মাঝে মাঝে এই দাগ দেখা যায় অনেকের। এই সমস্যা থেকে মুক্তি পেতে রসুনের জুড়ি মেলা ভার।

৫. এ তো গেল ত্বকের সমস্যা থেকে মুক্তি পেতে রসুনের ব্যবহার। কিন্তু জানেন, শুধু ত্বকের সমস্যাই নয়, হারানো যৌবনকে ফিরিয়ে দিতে পারে এক কোয়া রসুন। মধু এবং লেবুর রসের সঙ্গে মিশিয়ে প্রতিদিন সকালে এক কোয়া করে রসুন খান। দেখবেন, বয়সের কোঠা ৪০ পেরুলেও আপনাকে দেখলে মনে হবে বছর কুড়ির তন্বী।

 

এ জাতীয় আরও খবর

রাজনৈতিক সমাধানেই কাটবে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক : হাইকোর্ট

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব নয় : মেঘনা আলম

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম