,

চট্টগ্রামে ট্রেন-বাস-অটোরিকশা সংঘর্ষে পুলিশ সদস্যসহ নিহত ২

news-image

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরের খুলশী থানার ঝাউতলা রেলস্টেশন এলাকায় ট্রেন-বাস-অটোরিকশার সংঘর্ষে ট্রাফিক পুলিশের কনস্টেবল মো. মনির হোসেন (৪০) ও সৈয়দ বাহাউদ্দিন আহমেদ (৩০) নামে দুইজন নিহত হয়েছেন।

এ ঘটনায় আরও দুইজন আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন-আবুল হোসেন (৬৫) ও জমির হোসেন (৪৮)।

শনিবার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) ও চমেক পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সাদেকুর রহমান জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

চমেক পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে, নিহত পুলিশ কনস্টেবল মনির নগর ট্রাফিক উত্তর জোনে কর্মরত ছিলেন। তার গ্রামের নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার খোয়াজপুর এলাকায়। এছাড়া নিহত বাহাউদ্দিন নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকার বাসিন্দা এবং তার বাবার নাম সৈয়দ সোহরাব হোসেন।

পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) ও চমেক পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সাদেকুর রহমান বলেন, ‌ঝাউতলা রেলস্টেশনে ট্রেন-বাস-অটোরিকশা সংঘর্ষে আহত চারজনকে চমেক হাসপাতালে আনা হয়। এদের মধ্যে দুজনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এছাড়া একই ঘটনায় আহত বাকি দুজনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। তাদের একজনকে কর্তব্যরত চিকিৎসক ২৪ নম্বর এবং আরেকজন ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করে দেন।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০