,

হজমের সমস্যা কমায় আনারস

news-image

নিউজ ডেস্ক : আমাদের মাঝে অনেকেরই রয়েছে হজমের সমস্যা। প্রতিদিনের অনিয়মিত খাওয়া-দাওয়ার কারনে এই সমস্যাটি আজকাল বেশিই দেখা দিচ্ছে। এ সমস্যা থেকে মুক্তি দিতে পারে আনারস। এই ফলটিতে প্রচুর পরিমাণে রয়েছে ভিটামিন এ এবং সি, ক্যালশিয়াম, পটাশিয়াম ও ফসফরাস। যে উপাদানগুলো শরীরের পুষ্টির অভাব পূরণে কার্যকরী ভূমিকা রাখে । ওজন কমাতে চাইলে তাই ফুড জুসে আনারস থাকুক।

আমাদের হজমশক্তির কার্যকরিতা বাড়াতে সহায়তা করে আনারসে থাকা ব্রোমেলিন। এ ছাড়া ক্যালশিয়াম ও ম্যাঙ্গানিজেও ভরপুর আনারস। আনারসের রসের সঙ্গে সামান্য লবণ ও গোলমরিচের গুঁড়া মিশিয়ে খেলে উপকার পাবেন এ ধরনের সমস্যা থেকে। এক কাপ আনারসের রস শরীরের মিনারেল কনটেন্টের ৭৩ শতাংশ পর্যন্ত পূরণ করতে সক্ষম। আশ্চর্য হলেও সত্যি আনারসের প্রচুর ফাইবার,কম কোলেস্টেরল ও ফ্যাট কনটেন্ট থাকায় আনারস ওজন কমাতেও সাহায্য করে।

হাড়ের সমস্যা সহ সঙ্গে বাচ্চাদের হাড় মজবুত করতে আনারস খেতে পারেন। ক্যালশিয়াম হাড়ের গঠনে এবং ম্যাঙ্গানিজ হাড়কে মজবুত করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ডায়েটের সময় অল্পকিছু পরিমাণে আনারস রাখলেই শরীরে পুষ্টিহীনতায় ভূগতে হবে না।

দাঁত ও চোখ ছাড়াও সুস্বাস্থ্যের জন্য শরীরের নানা অংশে ব্যথা দূর করায় আনারসের অবদান গুরুত্বপূর্ণ। আনারস খেলে দাঁতে জীবাণুর আক্রমণ কম হয় । প্রতিদিন খালি পেটে দু’চামচ করে এই রস খেলে কৃমির উৎপাত কিছুদিনের মমেধ বন্ধ হয়ে যায়। আনারস শরীরে রক্ত সঞ্চালন সঠিক এবং পরিষ্কার করে হৃৎপিণ্ডকে কাজ করতে সাহায্য করে এই ফল। সূত্র: হেলথলাইন

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়