,

গল টেস্টে ধনঞ্জয়ার অসাধারণ সেঞ্চুরি

news-image

স্পোর্টস ডেস্ক : প্রথম ইনিংসে ২০৪ রানে অলআউট হয়ে গেলেও দ্বিতীয় ইনিংসে দারুণ ব্যাটিং করছে স্বাগতিক শ্রীলঙ্কা। বিশেষ করে মিডল অর্ডারে ৫ নম্বরে ব্যাট করতে নামা ধনঞ্জয়া ডি সিলভার ব্যাটে ম্যাচটা বাঁচিয়ে রেখেছে বলা যায় স্বাগতিক লঙ্কানরা।

চতুর্থ দিন শেষে শ্রীলঙ্কার স্কোর দাঁড়িয়েছে ৮ উইকেট হারিয়ে ৩২৮ রান। ১৫৩ রানের বিশাল এক ইনিংস খেলে এখনও অপরাজিত রয়েছেন ডি সিলভা। তার সঙ্গে নবম উইকেট জুটিতে স্পিনার লাসিথ এম্বুলদেনিয়া অপরাজিত রয়েছেন ২৫ রানে।

পঞ্চম লঙ্কানরা ব্যাট করতে নামবে ২৭৯ রান নিয়ে। বাকি দুই উইকেটে লঙ্কানরা কত রান যোগ করতে পারবে, কত রানের লক্ষ্য দিয়ে সফরকারী ওয়েস্ট ইন্ডিজকে তারা ছাড়তে পারবে, সেটাই এখন দেখার বিষয়। শেষ পর্যন্ত হয়তো টেস্টটি ড্র’য়ের দিকেই এগুচ্ছে। যদিও, এ ক্ষেত্রে ক্যারিবীয় ব্যাটসম্যানদের দৃঢ়তা দেখানো সবচেয়ে জরুরি।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই করুনারত্নের উইকেট হারিয়ে বিপদে পড়ে লঙ্কানরা। এরপর ১৪ রান করে ফিরে যান ওশাদা ফার্নান্দো। চারিথ আশালঙ্কা আউট হন ১৯ রান করে। এরপরই পাথুম নিশঙ্কা এবং ধনঞ্জয়া ডি সিলভা মিলে জুটি গড়েন। ৬৬ রান করে আউট হন পাথুম নিশাঙ্কা।

দিনেশ চান্ডিমাল ২ রানে, রমেশ মেন্ডিস ২৫ রান করে বিদায় নিলেও অষ্টম উইকেটে লাসিথ এম্বুলদেনিয়া এবং ধনঞ্জয়া ডি সিলভা মিলে দিন শেষ করে দেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী