,

সব বয়সের জন্য ভিন্ন স্বাদের গাজরের সন্দেশ

news-image

নিউজ ডেস্ক : সন্দেশ খেতে কে না পছন্দ করেন। কমবেশি সবাই-ই খেতে এটি ভীষণ পছন্দ করেন। এটি তৈরিও বেশ সহজ। মাত্র কয়েকটি উপাদানেই ঘরোয়া উপায়ে এটি তৈরি করতে পারবেন।

চলুন জেনে নেই রেসিপিটি সম্পর্কে-

প্রয়োজনীয় উপকরণ

১. ৩টি গাজর মিহি করে কুচানো,

২. কনডেন্সড মিল্ক ২ কাপ,

৩. ছানা ৩ কাপ,

৪. পরিমাণমতো চিনি,

৫. পরিমাণমতো ঘি,

৬. এলাচ গুঁড়া আধা চা চামচ,

৭. সামান্য গোলাপজল,

৮. গুঁড়া দুধ ২ কাপ।
প্রস্তুত প্রণালী: প্রথমে চুলায় কড়াই বসিয়ে তাতে গাজর, কনডেন্সড মিল্ক, ছানা, চিনি, এলাচ গুঁড়া ও গুঁড়া দুধ ভালোভাবে মিশিয়ে নাড়তে থাকুন। খেয়াল রাখবেন আঁচ যেন কম থাকে। এরপর গাজর সিদ্ধ হয়ে পানি শুকিয়ে গেলে নামিয়ে নিন। এবার তাতে পরিমাণমতো ঘি দিয়ে ভালো করে মেশান। ঠাণ্ডা হলে হাত দিয়ে ভালো করে মেখে তাতে গোলাপ জল দিয়ে দিন। তারপর একটি ওভেন প্রুফ পাত্রে ঘি মাখিয়ে তাতে সন্দেশ বানানোর মিশ্রণটা ঢেলে হাত দিয়ে সমান করে দিন। এবার প্রিহিটেড ওভেনে ১৭০ ডিগ্রি সেন্টিগ্রেটে ৪০ মিনিট বেক করুন। ঠাণ্ডা হয়ে গেলে নিজের পছন্দমতো আকারের কেটে নিন। এবার পরিবেশন করুন মজার গাজরের সন্দেশ।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়