,

ছাগলের সঙ্গে শারীরিক সম্পর্ক! বেত্রাঘাতের সঙ্গে ২০ বছরের জেল হতে পারে বৃদ্ধের

news-image

অনলাইন ডেস্ক : ‘অস্বাভাবিক যৌনতা’র অভিযোগ উঠেছে সারি হাসান নামে ৬০ বছরের এক বৃদ্ধের বিরুদ্ধে। তার বিরুদ্ধে অভিযোগ, প্রতিবেশীর পোষ্য ছাগলের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছিলেন তিনি। মালয়েশিয়ার সেলাঙ্গর প্রদেশে ঘটেছে এমন ঘটনা।

সেই সংক্রান্ত মামলাটি এখন সে দেশের আদালতে বিচারাধীন। দোষী সাব্যস্ত হলে অভিযুক্ত ওই বৃদ্ধের ২০ বছরের জেল এবং জরিমানা বা বেত্রাঘাতের শাস্তিও হতে পারে। গতকাল মঙ্গলবার এর প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ভারতের আনন্দবাজার পত্রিকা।

প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের ২৭ জুলাই বাড়ির পিছনে পোষ্যের অস্বাভাবিক চিৎকার শুনে ছুটে গিয়েছিলেন ছাগলের পালিকা। তখন তিনি ছাগলের পাশে অর্ধনগ্ন অবস্থায় ওই বৃদ্ধকে দেখেন। তাকে দেখেই সেখান থেকে পালিয়ে গিয়েছিলেন সারি হাসান। এ ঘটনার পরই ছাগলটির মৃত্যু হয়।

তার পরই ওই বৃদ্ধের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছিল। তার বিরুদ্ধে মালয়েশিয়ার দণ্ডবিধির ৩৭৭ ধারায় মামলা দায়ের করে সে‌ দেশের পুলিশ।

সম্প্রতি মামলাটি সে দেশের আদালতে উঠেছিল। প্রথমে স্বীকার করলেও পরে আদালতে নিজের দোষ অস্বীকার করেছেন অভিযুক্ত সারি হাসান।

জানা গেছে, ওই বৃদ্ধের আইনজীবী জামিনের আবেদন করলেও তা খারিজ করে দিয়েছেন বিচারক। তাই জেলেই থাকতে হচ্ছে ছাগলের সঙ্গে যৌনতায় অভিযুক্ত সারি হাসানকে। এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী ২৪ ডিসেম্বর।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য