,

আনন্দ মিছিলে হামলা, বিজয়ী চেয়ারম্যানের ভাগ্নের মৃত্যু

news-image

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নে আনন্দ মিছিলে হামলার ঘটনা ঘটেছে। এসময় প্রতিপক্ষের লোকজন বিজয়ী চেয়ারম্যানের ভাগ্নেকে পিটিয়ে হত্যা করেছে।

নিহতের নাম গিয়াস উদ্দিন মিন্টু (৪৫)। তিনি ১ নম্বর ওয়ার্ড ঢেমুশিয়াপাড়ার মাস্টার আবুল মকসুদের ছেলে। এবং তার মামা আওয়ামী লীগের প্রতীক নিয়ে বিজয়ী চেয়াম্যানের নাম নুরে হোছাইন আরিফ।

সোমবার (২৯ নভেম্বর) দুপুরে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমাণ গণি বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মরদেহ উদ্ধার করে চকরিয়া হাসপাতালে রাখা হয়েছে। পরিবারের পক্ষ থেকে এজাহার দিলে মামলাটি হিসেবে লিপিবদ্ধ করার পর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।’

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বদরখালী ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী নুরে হোছাইন আরিফ নির্বাচিত হওয়ার খবরে তার কর্মী-সমর্থকরা আনন্দ মিছিল বের করে। মিছিলটি গাউসিয়া মসজিদ হেফজখানা এলাকায় পৌঁছলে বিদ্রোহী প্রার্থী (চশমা) হেফাজ সিকদারের শতাধিক সমর্থক ওই মিছিলে হামলা চালায়। এতে গুরুতর আহত হন গিয়াস উদ্দিন মিন্টু। তাকে উদ্ধার করে গুরুতর আহতাবস্থায় চকরিয়ায় হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়।

এ জাতীয় আরও খবর

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০