,

সড়ক দুর্ঘটনায় দুই এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

news-image

নিজস্ব প্রতিবেদক : চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় শান্ত (১৭) ও আশিক (১৭) নামে দুই এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে চাঁদপুর সদর উপজেলার মহামায়া এলাকায় চাঁদপুর-কুমিল্লা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, এসএসসির লিখিত পরীক্ষা শেষ হয়েছে সম্প্রতি। গতকাল রাতে সদর উপজেলার হাফানিয়া এলাকার চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী সাজ্জাত (১৭) ও নুরুল হক উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী শান্ত ও আশিক মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়।

চাঁদপুর-কুমিল্লা সড়কে মহামায়া এলাকায় তাদের মোটরসাইকেল বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলামকে (৭০) ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই শান্ত নিহত হয়। গুরুতর আহত অবস্থায় সাজ্জাত, আশিক ও নজরুল ইসলামকে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রোমান বলেন, ‘এখানে চারজনকে আনা হলে শান্তকে আমরা মৃত ঘোষণা করি। বাকি তিনজনের অবস্থা গুরুতর ছিল। ফলে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পথে আশিকের মৃত্যু হয়।’

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) সুজন কান্তি বড়ুয়া এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘আমরা শান্তর লাশ নিয়ে এসেছি। তবে আশিকের লাশ তার পরিবারের কাছে রয়েছে। আহত নজরুল ইসলাম ও সাজ্জাত ঢাকায় চিকিৎসাধীন রয়েছে।’

এ জাতীয় আরও খবর

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০