,

ঢাকার পাশেই দর্শনীয় চারটি স্থান

news-image

অনলাইন ডেস্ক : ঘুরতে কার না ভালো লাগে । ব্যস্ততার এই জীবনে একটু সুযোগ পেলেই আমরা ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে থাকি । নিজেকে সময় দেওয়া, শারীরিক সুস্থতা আর মন ভালো রাখতে ঘুরে বেড়ানোর বিকল্প নেই। তবে শহরের যান্ত্রিক জীবন আর ব্যস্ততার পর নিজেকে সময় দেওয়া খুবই কষ্টকর। তাই যাদের কাছে সময় একেবারেই স্বল্প তারা ঘুরে আসতে পারেন ঢাকার কাছাকাছি জায়গাগুলোতে। তাহলে নিজের পরিবারসহ প্রিয় মানুষের সঙ্গে সময় কাটাতে সেই জায়গা গুলো কোথায় জেনে নেওয়া যাক ।

১. গোলাপ গ্রাম: যতদূর চোখ যায় তার সবটা জুড়ে কেবলই চোখে পড়বে নানা রঙের গোলাপ আর সবুজের সমারোহ। সাভারের বিরুলিয়ার গ্রামগুলোতে দেখা মেলে এক একটা আলাদা আলাদা ফুলের রাজ্য। ফুলের মাঝে নিজেকে হারাতে চাইলে ও অন্যরকম এক সময় কাটাতে চাইলে গোলাপ গ্রাম দারুন একটা জায়গা। প্রিয় মানুষ গুলোকে নিয়ে গোলাপের সাথে যদি ছবি তুলতে চান তবে ঘুরে আসতে পারেন অসাধারণ এই জায়গাটি থেকে।

২.পানাম নগর: বিশ্বের একশটি ধ্বংসপ্রাপ্ত স্থাপনার মধ্যে পানাম নগর অন্যতম। তবে নীরব সময় কাটাতে চাইলে ও পাশাপাশি স্মৃতির পাতা দেখতে সোনারগাঁ পানাম নগর অন্যতম। ঈশা খাঁর আমলে বাংলার রাজধানী ছিল এ জায়গাটি। কালের বিবর্তনে যা এখন রূপ নিয়েছে এ ধ্বংসস্তূপে। তবুও মনোরম পরিবেশ আর হাজার বছরের ঐতিহ্য দেখতে এ জায়গাটিকে ঘিরে পর্যটকদের ভিড় থাকে চোখে পড়ার মতো।

৩.বালিয়াটি জমিদার বাড়ি: বাংলাদেশের সবচেয়ে বড় জমিদার বাড়িগুলোর মধ্যে মানিকগঞ্জের বালিয়াটি জমিদার বাড়ি অন্যতম। সাতটি স্থাপনা নিয়ে তৈরি এ জমিদার বাড়িটি আপনার ঘোরাঘুরির জন্য উপযুক্ত। পাশাপাশি এ বাড়িটির মনোরম পরিবেশ আপনার মনে অন্য এক ভালোলাগার সৃষ্টি করবে। পরিবারের সকল সদস্যদের নিয়ে একদিনের মধ্যে খুব সহজে ঘুরে আসতে পারেন এই জায়গাটি থেকে ।

৪.মৈনট ঘাট: মিনি কক্সবাজার নামে পরিচিত ঢাকার দোহারের মৈনট ঘাট। সমুদ্রের বেলাভূমি আর পদ্মার উত্তাল ঢেউ আপনাকে কিছুটা হলেও কক্সবাজারের কথা ভুলিয়ে দেবে। খাবারের জন্য রয়েছে ছোট ছোট স্টল। নানান টুকিটাকি জিনিসও আপনি কাছের বাজার থেকে পেয়ে থাকবেন। সব মিলিয়ে দিনভর এই দর্শনীয় স্থানটি খুব সহজেই এবং সুন্দর ভাবে কাটিয়ে আসতে পারেন স্বপরিবারে।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়