,

কুমিল্লায় কার্যালয়ে ঢুকে কাউন্সিলরসহ দুজনকে গুলি করে হত্যা

news-image

কুমিল্লা প্রতিনিধি : দুর্বৃত্তদের গুলিতে নিহত কাউন্সিলর সৈয়দ মো. সোহেল ও হরিপদ সাহা। ফাইল ছবি।
কার্যালয়ে ঢুকে কুমিল্লা সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মো. সোহেলসহ (৫২) দুজনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরও তিনজন।

সোমবার (২২ নভেম্বর) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। পরে তাদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যায় দুজন মারা যান।

নিহত অন্যজন হলেন পাথরিয়াপাড়া এলাকার বাসিন্দা হরিপদ সাহা (৫০)। গুলিবিদ্ধরা হলেন আওলাদ হোসেন রাজু, মো. জুয়েল ও মো. রাসেল। তাদের কুমেক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কুমেক হাসপাতালের পরিচালক ডা. মো. মহিউদ্দিন বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্র জানায়, বিকেল ৪টার দিকে কাউন্সিলর সোহেল তার কার্যালয়ে বসে কাজ করছিলেন। এসময় মুখোশধারী একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে তিনি গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তার সঙ্গে থাকা আরও চারজন গুলিবিদ্ধ হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কাউন্সিলর সোহেল ও হরিপদ সাহা মারা যান। গুলিবিদ্ধ অন্যদের কুমেক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কুমিল্লার পুলিশ সুপার ফারুক আহমেদ জাগো নিউজকে বলেন, কাউন্সিলর সোহেল মারা গেছেন বলে শুনেছি। বিষয়টি আপনারা হাসপাতাল থেকে খবর নেন। আমরা অন্যান্য বিষয় সামাল দিচ্ছি।

কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত জাগো নিউজকে বলেন, সোহেলের শরীরে অন্তত ১০টি গুলি লেগেছে। তিনি এলাকায় একজন জনপ্রিয় ব্যক্তি ছিলেন। আমরা এ হত্যাকাণ্ডের বিচার চাই।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নবীনগরে ডা. ওবায়েদ উল্লাহর স্মরণে স্মরণসভা

এক বছরে বেড়েছে বাংলাদেশের রপ্তানি আয়

ব্রোঞ্জ-ও জুটল না বাংলাদেশের কপালে

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ : প্রধানমন্ত্রী

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত