,

পদ্মা সেতু যান চলাচলের জন্য খুলবে ৩০ জুন

news-image

নিজস্ব প্রতিবেদক : ২০২২ সালের ৩০ জুন বা এর কাছাকাছি সময়ের মধ্যে পদ্মা সেতু যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। আজ সোমবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘পদ্মা সেতুর ৮৭ ভাগ অগ্রগতি হয়েছে। আশা করছি আগামী ৩০ জুন বা তার আশপাশের সময়ে যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে।’

এ সময় দেশের করোনা পরিস্থিতি নিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, গত বছরের অভিজ্ঞতায় করোনা মহামারিকে এখন হালকা করে দেখার সুযোগ নেই। ৩২ জেলার সঙ্গে মিটিং করে সবাইকে সতর্ক থাকার নির্দেশনা দিয়েছে সরকার। এতে সর্বাবস্থায় মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি মেনে চলার কথা বলা হয়েছে।

তিনি বলেন, ‘কমফোর্ট ও রিল্যাক্স হওয়ার কোনো সুযোগ নেই। সবাইকে সতর্ক থাকতে হবে এবং সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়টি মেনে চলতে হবে। কারণ আল্লাহ না করুক, আবার যদি সংক্রমণ বাড়ে। কারণ আমরা গত ডিসেম্বরের পর জানুয়ারি থেকে সংক্রমণ বাড়তে দেখেছি। সে জন্য এ বিষয়ে সবাইকে সতর্ক করা আছে। ’

এরই মধ্যে ৯ কোটি মানুষকে টিকা দেওয়া হয়েছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, আগামী ফেব্রুয়ারির মধ্যে প্রত্যেক মাসে দুই থেকে আড়াই কোটি টিকা দেওয়া হবে।

করোনাভাইরাসের সংক্রমণের সময় দেওয়া বিধি-নিষেধ এখনও কিছু কিছু রয়েছে জানিয়ে তিনি বলেন, বঙ্গভবনে এবার ১৬ ডিসেম্বরের অনুষ্ঠান হচ্ছে না। প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠান হবে। কারণ সেখানে ফ্রি মিক্সিং হবে না। ফ্রি মিক্সিং টাইপের ম্যাসিভ লেভেলের এগুলোকে নিরুৎসাহিত করা হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য