,

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে স্নাতক ভর্তির জিপিএ নম্বরে পরিবর্তন

news-image

কুমিল্লা প্রতিনিধি : গুচ্ছভুক্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ভর্তির ক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলের উপর বরাদ্দকৃত নম্বর পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২০২০-২০২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ ১ম বর্ষের ভর্তির জন্য এসএসসি ও এইচএসসির ফলাফলের ওপর ১০ নম্বর করে মোট ২০ নম্বর বরাদ্দ রাখা হবে। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) রাতে একাডেমিক কাউন্সিলের জরুরী সভার পর কুবি কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে ১০০ নম্বর (মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের জিপিএ) নির্ধারণ করা হলে এটি নিয়ে বিরূপ মন্তব্য দেখা যায়। এ বিষয়ে উপাচার্যসহ সকল ডিনদের নিয়ে জরুরি বৈঠকে সবার মতামতের ভিত্তিতে ১০০ নম্বরের পরিবর্তে ২০ নম্বর রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য, নতুন এই সিদ্ধান্তের পূর্বে গত মঙ্গলবার প্রকাশিত বিজ্ঞপ্তিতে মোট ২০০ নম্বরের মধ্যে ১০০ নম্বর ভর্তি পরীক্ষা থেকে ও বাকি ১০০ নম্বর ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল থেকে মূল্যায়নের কথা উল্লেখ করা হয়েছিলো।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০