,

সিনহা হত্যা: সপ্তম দফায় দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণ শেষ

news-image

নিজস্ব প্রতিবেদক : সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় সপ্তম দফায় দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। আজ মঙ্গলবার আদালতে সাক্ষ্য দিয়েছেন ৬৫নম্বর সাক্ষী ও মামলার তদন্তকারী কর্মকর্তা র‌্যাব-১৫ এর তৎকালীন জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার খায়রুল ইসলাম। তার জবানবন্দি শেষ হলেও আংশিক জেরা শুরু করে দ্বিতীয় দিনের মতো আদালতের বিচারিক কার্যক্রম শেষ হয়।

এর আগে আজ সকাল থেকে মামলাটির প্রথম তদন্তকারী কর্মকর্তা সহকারী পুলিশ সুপার জামিলুল হকের অসমাপ্ত জেরা সম্পন্ন হয় বলে জানিয়েছেন এ মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম।

তিনি জানান, জামিলুল হক ছিলেন মামলার প্রথম তদন্তকারী কর্মকর্তা। পরে এ মামলার দায়িত্ব পান খায়রুল ইসলাম। এর আগে জামিলুল হকের জবানবন্দি ও অসমাপ্ত জেরা শেষ হয়। এরপর খায়রুল ইসলামের জবানবন্দি শেষে আসামিপক্ষের একজন আইনজীবীর জেরার মাধ্যমে আদালত দ্বিতীয় দিনের বিচারিক কার্যক্রম শেষ করেন। তার পরবর্তী জেরা হবে আগামীকাল বুধবার।

এ পর্যন্ত ৬৪ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। তবে ৬৫ নম্বর সাক্ষী মামলার তদন্তকারী কর্মকর্তা খায়রুল ইসলামের জবানবন্দি শেষ হলেও জেরা বাকি রয়েছে।

গত বছরের ৩১ জুলাই কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সিনহা মোহাম্মদ রাশেদ খান।

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর