,

ঘুম থেকে ডেকে তোলায় বাবাকে পিটিয়ে হত্যা করল ছেলে

news-image

চকরিয়া প্রতিনিধি : ক্ষেতে কাজ করতে যাওয়ার জন্য ছেলেকে ঘুম থেকে ডেকে তোলায় ক্ষুব্ধ হয়ে পিতা রুহুল কাদেরকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করেছেন ছেলে। আজ শনিবার ভোরে কক্সবাজারের চকরিয়া উপজেলার পূর্ব ভেওলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ছেলে শহিদুল ইসলাম (২২) পলাতক রয়েছে।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গণি বলেন, ভোরে রুহুল কাদের তার ছেলেকে কাজে যাওয়ার জন্য ঘুম থেকে ওঠার জন্য ডাকেন। এ সময় ক্ষিপ্ত হয়ে শহীদুল তার বাবাকে পেছন দিক থেকে লাঠি দিয়ে মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে তিনি মারা যান।

ওসি আরও বলেন, ঘটনাটি ধামাচাপা দিয়ে মরদেহ দাফন করার চেষ্টা করে পরিবারের লোকজন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরির পর ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা হবে।

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর