বুধবার, ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শারীরিক সম্পর্ক সবচেয়ে বেশি উপভোগ করা যায় যে বয়সে

news-image

অনলাইন ডেস্ক : শারীরিক সম্পর্ক কতটা উপভোগ করবেন, তা নির্ভর করে কীসের উপর? কোন সঙ্গীর সঙ্গে যৌনসম্পর্কে লিপ্ত হচ্ছেন, তার উপর, না কি শরীর কতটা সুস্থ আছে, তার উপর? শারীরিক সম্পর্কের আগে কেমন খাবার খেয়েছেন, তার উপর? না কি একেবারে আলাদা কিছু। হালের গবেষণা বলছে, এর কোনোটি নয়। শারীরিক সম্পর্ক কতটা উপভোগ করবেন, তা নির্ভর করে কোন বয়সে সম্পর্কগুলি হচ্ছে, তার উপর। কারণ এটি পুরোপুরি বিভিন্ন হরমোনের মাত্রার উপর নির্ভরশীল।

এটা শুনে মনে হতে পারে, নির্ঘাৎ যৌবনের গোড়ায়, অর্থাৎ ২০ বছরের আশপাশে যৌনসম্পর্ক সবচেয়ে বেশি উপভোগ করা যায়। কিন্তু গবেষণা বলছে, বিষয়টি একেবারেই তা নয়। তবে কি ত্রিশের ঘরে? তা হলে কোন বয়সে? সেই প্রশ্নের উত্তর দেওয়ার আগে, বলে রাখা যাক, কেন ২০ বা ৩০-এর ঘরে যৌনতা সবচেয়ে বেশি মাত্রায় উপভোগ করা যায় না।

মনোবিদরা বলছেন, ২০-এর ঘরে যৌনসম্পর্ক নিয়ে মারাত্মক উত্তেজনা থাকে। কিন্তু তার চেয়েও বেশি করে থাকে নিজের শরীর নিয়ে আত্মবিশ্বাসের অভাব। ফলে যৌনসম্পর্ক উপভোগ করার পাশাপাশি মনের মধ্যে চলতে থাকে নিজের শরীর নিয়ে সংশয়। ৩০-এর ঘরে পৌঁছে সেই সংশয় কিছুটা কমতে থাকে বটে, কিন্তু ভাবনার পুরোটাই থাকে অর্গাজম-কেন্দ্রিক। বয়স আরও বাড়ার সঙ্গে সঙ্গে এই ভাবনাতেই বদল আসে।

তা হলে কোন বয়সে যৌনসম্পর্ক সবচেয়ে বেশি মাত্রায় উপভোগ করেন মানুষ? গবেষণা বলছে, ৫০-এর পরে। শুনে হয়তো আপনার অবাক লাগছে। মনোবিদরা এর পরে যা বলেছেন, তা আরও অবাক করার মতো। তাদের মতে, নারীরা যে বয়সে পৌঁছে যৌনসম্পর্ক সবচেয়ে বেশি উপভোগ করেন, সেটি হল ৬৪। পুরুষদের ক্ষেত্রে এই বয়সটি ৬২।

মনোবিদদের দাবি, এই বয়সে পৌঁছে নিজের শরীর নিয়ে সমস্ত সংশয় কেটে যায়। এবং যৌনসম্পর্কে তাড়াহুড়োর বদলে মানুষ ধীর গতির যৌনসম্পর্কের প্রতি আগ্রহী হয়ে পড়েন। তাতে ছোট ছোট অনুভূতিগুলি আরও বেশি মাত্রায় মন ছুঁয়ে যায়।

এ জাতীয় আরও খবর

সারা দেশে বন্ধ হলো মোটরসাইকেল চলাচল

আরব আমিরাতকে উড়িয়ে দিল নিউজিল্যান্ড

মঞ্জুরুল আহসানকে বিএনপি থেকে বহিষ্কার

৭ মাস হাতে রেখে সম্পদের হিসাব দিলেন উপদেষ্টারা

ভোট দিতে উত্তরাঞ্চলের মানুষের বাড়ি ফেরার শেষ ভরসা ট্রেনের ছাদ!

মিরপুরে ১০ তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালনে ব্যর্থ হলে জনগণ বসে থাকবে না : জামায়াত আমির

রয়টার্সের প্রতিবেদন: অখ্যাত ব্যক্তি থেকে ‘প্রধানমন্ত্রী’ পদের অন্যতম প্রতিদ্বন্দ্বী

নিরঙ্কুশ জয়ের প্রত্যাশা, তবে সামনে ‘বিশাল’ চ্যালেঞ্জ : তারেক রহমান

ঈদের মতো জনস্রোত সদরঘাটে, নিজের ভোট নিজে দিতে পারার আশা

ভয়কে পেছনে রেখে সাহসকে সামনে এনে ভোটকেন্দ্রে যান : প্রধান উপদেষ্টা

প্রশাসন একদিকে হেলে পড়েছে, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই: ইসিকে জামায়াত