,

এক জালেই ধরা পড়লো ৯০ লাল কোরাল, তিন লাখে বিক্রি

news-image

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফ উপজেলার জাহাজপুরা উপকূলে ৯০টি সামুদ্রিক লাল কোরাল ধরা পড়েছে। স্থানীয় হেলাল উদ্দিন ও আবদুল করিমের জালে একবারেই মাছগুলো ধরা পড়ে।

মঙ্গলবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে মাছগুলো ঘাটে তোলা হয়। পরে তিন লাখ টাকায় মাছগুলো কিনে নেন এক ব্যবসায়ী।

স্থানীয় যুবক ইরফান আজাদ সাগর বলেন, মঙ্গলবার ভোর ৫টার দিকে জাহাজপুরা গ্রামের হেলাল উদ্দিনের জাল ও নৌকা নিয়ে বঙ্গোপসাগরের জাহাজপুরা উপকূলে মাছ ধরতে যান আবদুল করিম মাঝি। ঘণ্টা সময় ধরে জাল ফেলার এক পর্যায়ে জাল ভারী হয়ে ওঠে। পরে জাল তুলে দেখা যায় ৯০টি লাল কোরাল ধরা পড়েছে।

স্থানীয় এক ব্যবসায়ী তিন লাখ টাকায় মাছগুলো কিনে নেন বলে জানান ওই যুবক।

ওই নৌকার কর্মী শহীদুল্লাহ জানান, মাছগুলো ঘাটে তোলার পর তিন লাখ টাকায় বিক্রি করা হয়েছে। স্থানীয় ব্যবসায়ী আব্দুল আমিন মাছগুলো কিনেছেন।

বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজ উদ্দিন বলেন, এক জেলের জালে ৯০টি লাল কোরাল ধরা পড়েছে। পরে মাছগুলো তিন লাখ টাকায় বিক্রি হয়েছে।

এক সপ্তাহ আগে, সেন্টমার্টিনে এক জালে ধরা পড়ছিল ২০৪ টি লাল কোরাল। ছয় লাখ টাকায় বিক্রি হয়েছিল মাছগুলো।

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর