,

বাবার সঙ্গে স্কুলে যাওয়ার পথে দেয়ালচাপায় শিশুর মৃত্যু

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর আজিমপুরে দেয়ালচাপা পড়ে সাত বছর বয়সী জিহাদ নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।

গণমাধ্যমকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) আ. কাদির। তিনি বলেন, আজিমপুর সরকারি কলোনির সীমানা প্রাচীর ধসে পড়লে এক শিশু চাপা পড়ে। শিশুটি মারা গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

জানা গেছে, জিহাদ লালবাগ শহীদ নগর এলাকার বাসিন্দা নাদির হোসেনের ছেলে। দুই ভাইয়ের মধ্যে সে ছোট।

নাদির হোসেন জানান, তার ছেলে আজিমপুরের একটি স্কুলে প্রথম শ্রেণিতে পড়তো। প্রতিদিনের মতো আজও তিনি ছেলেকে স্কুলে পৌঁছে দিতে যাচ্ছিলেন। সকাল সোয়া ৮টার দিকে আজিমপুর সরকারি কলোনির পাশ দিয়ে যাওয়ার সময় দেয়াল ধসে পড়লে জিহাদ চাপা পড়ে। নাদির হোসেন নিজেও আঘাত পান। জিহাদকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য