,

জাবির ভর্তিযুদ্ধ শুরু আজ

news-image

সাভার প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আজ মঙ্গলবার শুরু হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ‘ডি’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হচ্ছে এ ভর্তিযুদ্ধ। প্রতিদিন মোট পাঁচটি শিফ্‌টে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। চলবে আগামী ২১ নভেম্বর পর্যন্ত।

গত ৭ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠানের কথা থাকলেও জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে দেশব্যাপী চলমান পরিবহন ধর্মঘটের কারণে গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদের ৭ ও ৮ নভেম্বরের পরীক্ষা পিছিয়ে আগামী ২০ ও ২১ নভেম্বর নির্ধারণ করা হয়।

এ বছর ভর্তি পরীক্ষায় মোট ৯টি ইউনিটে বিশ্ববিদ্যালয়ের ১ হাজার ৮৮৯টি আসনের বিপরীতে অংশ গ্রহণ করবে ৩ লাখ ৮ হাজার ৬০৬ জন পরীক্ষার্থী। সে অনুযায়ী, প্রতিটি আসনের বিপরীতে লড়বে ১৬৩ শিক্ষার্থী।

এদিকে প্রথম বর্ষের ভর্তিচ্ছুরা ভর্তি পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে থাকতে পারবেন না বলে নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এ ব্যাপারে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম জানান, করোনা পরিস্থিতি বিবেচনা করেই ভর্তি পরীক্ষা চলাকালে ভর্তি-পরীক্ষার্থী, তাদের আত্মীয়স্বজন অথবা বহিরাগতদের বিশ্ববিদ্যালয়ের হলে অবস্থান না করার বিষয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

করোনা মহামারীর কারণে দীর্ঘ ৫৭০ দিন পর বন্ধ থাকার পর গত ১১ অক্টোবর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আবাসিক হলগুলো খুলে দেওয়া হয়। ২১ অক্টোবর থেকে শুরু হয় স্বশরীর ক্লাস ও পরীক্ষা।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য