,

ভোটারদের জন্য রান্না বিরিয়ানি গেলো এতিমখানায়

news-image

গাজীপুর প্রতিনিধি : কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিধি ভঙ্গ করে ভোটারদের খাওয়ানোর আয়োজন করার অপরাধে সোমবার এক সদস্য প্রার্থীর প্রতিনিধিকে ১০হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
এসময় দেড় হাজার লোকের জন্য রান্না করা বিরিয়ানী স্থানীয় এতিমখানার শিক্ষার্থীদের মাঝে বিতরণ করেছে ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান জানান, দণ্ডিত মো. হাবিবুর রহমান ১নং ওয়ার্ডের মেম্বার পদ প্রার্থী মো. শফিকুল ইসলামের একজন প্রতিনিধি।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান আরও জানান, নির্বাচনী আচরণ বিধি ভঙ্গ করে সোমবার দুপুরে টোক ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের মেম্বার পদ প্রার্থীর পক্ষে টোকনগর এলাকায় ভোটের প্রচারণার ও দেড় হাজার ভোটারদের জন্য খাবারের আয়োজন করা হয়।

ভোটারদের জন্য রান্না করা সাত ডেকচি বিরিয়ানি এতিমখানার শিক্ষার্থীদের মাঝে বিতরণ করেছে ভ্রাম্যমাণ আদালত। ছবি: প্রতিনিধি

পরে সেখানে অভিযান এবং মোবাইল কোর্ট পরিচালনা করে ওই আয়োজনে জড়িত থাকার অভিযোগে মো. হাবিবুর রহমানের কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। পরে সকল খাবার স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার ও নির্বাচনের রিটার্নিং অফিসার মো হারুন অর রশিদ।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য