,

শুধু খাবার খেলেই নয়, ঘ্রাণেও বাড়ে ওজন

news-image

নিউজ ডেস্ক : অতিরিক্ত খাবার খেলে দ্রুত ওজন বেড়ে যায় এ কথা আমাদের সবারই জানা। তবে জানেন কি, শুধু খাবার খেলেই নয় বরং এর ঘ্রাণ নিলেও বেড়ে যেতে পারে ওজন। এমনই তথ্য জানিয়েছেন বিশেষজ্ঞরা।

সম্প্রতি আমেরিকার ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এমনই এক অদ্ভুত তথ্য জানিয়েছেন। তাদের মতে, খাবারের সুবাসেও শরীরের কয়েকটি হরমোনের ক্ষরণ বেড়ে যায়। ওই হরমোনগুলো ওজন বাড়ার কারণ হয়ে দাঁড়ায়। গবেষকরা ইঁদুরের শরীরে এই পরীক্ষা চালান। এতে কয়েকটি স্বাস্থ্যবান ইঁদুরকে কম ক্যালোরির খাবার দেয়া হয়। অন্যদিকে তাদের পছন্দের খাবারের গন্ধ শোঁকানোর ব্যবস্থা করেন গবেষকরা। এরপর তাদের ওজন মেপে দেখা যায় ইঁদুরগুলোর ওজন বেড়ে গেছে। অন্য দলের স্বাস্থ্যবান ইঁদুরের ঘ্রাণশক্তি কমিয়ে দেন গবেষকরা। বেশি ক্যালোরির খাবার খাওয়ানোর পরও দেখা যায় প্রথম দলের চেয়ে তাদের ওজন অনেকটাই কমে গেছে।

শুধু ইঁদুর নয় গবেষকরা জানায়, অন্য স্তন্যপায়ীদের ক্ষেত্রেও কথাটি সত্যি। এমনই দাবি গবেষদের।

তাদের মতে, যে হরমোনের কারণে ইঁদুরের ওজন বেড়েছে, একই ধরনের হরমোন মানুষের শরীরেও আছে। তাই মানুষের শরীরেও হরমোনগুলো একইভাবে কাজ করে। তাই খাবার না খেয়ে এর ঘ্রাণ নাকে গেলেও বেড়ে যায় ওজন। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়