,

পালং চিংড়ির লোভনীয় রেসিপি

news-image

নিউজ ডেস্ক : চলছে শীতের মৌসুম। বাজারে উঠতে শুরু করেছে পালংশাক। আর এই শাকের স্বাদ যেন সব শাককেই হার মানিয়ে দেয়। খেতে খুব সুস্বাদু এ শাক স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। এ শাকের ওজন কমানো থেকে শুরু করে নানা ধরনের স্বাস্থ্য উপকারিতা আছে।

সাধারণত পালংশাক ভাজি করে খাওয়া হয়। এর বাইরেও চিংড়ি মাছ দিয়ে পালংশাকের একটি মজাদার রেসিপি দেয়া হলো। চলুন রেসিপিটি সম্পর্কে জেনে নেয়া যাক-

প্রয়োজনীয় উপকরণ- ১. চিংড়ি দেড় কাপ ২. পালংশাক প্রয়োজন মতো ৩. তেল পরিমাণ মতো ৪. সরিষার তেল এক টেবিল চামচ ৫. রসুন কুচি ২ টেবিল চামচ ৬. পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ ৭. কাঁচা মরিচ ৫ টি ৮. লবণ স্বাদ মতো ৯. ধনেপাতা সামান্য

প্রস্তুত প্রণালী- প্রথমে হলুদ দিয়ে চিংড়ি মাছ মাখিয়ে ভেজে নিন। এরপর প্যানে তেল গরম করে একে একে রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ ভেজে নিন। তারপর মিশিয়ে দিন পালংশাক। কিছুক্ষণ ঢেকে রান্না করুন। শাক সেদ্ধ হলে এরপর চিংড়ি মিশিয়ে ভাজা ভাজা করুন। নামানোর আগে ধনেপাতা কুচি মিশিয়ে দিন। কিছুক্ষণ রেখে গরম গরম পরিবেশন করুন মজাদার পালং চিংড়ি।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়