,

চট্টগ্রামে ধর্মঘট প্রত্যাহার, কাল থেকে চলবে গণপরিবহন

news-image

নিজস্ব প্রতিবেদক : জনদুর্ভোগের কথা বিবেচনা করে চট্টগ্রাম নগরীতে পরিবহন ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে মালিক সমিতি। আগামীকাল রোববার সকাল ৬টা থেকে চট্টগ্রাম নগরে গণপরিবহন চলবে।

শনিবার (৬ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপের সভাপতি বেলায়েত হোসেন বেলাল।

তিনি বলেন, ‘রোববার থেকে চট্টগ্রাম নগরে গণপরিবহন চলবে। একটি পক্ষ রাস্তা বন্ধ করে সিএনজিচালিত অটোরিকশা ও ব্যক্তিগত গাড়ি চলাচলে বাধা প্রদান করে রাজনৈতিকভাবে ফায়দা লুটের চেষ্টা করছে। সেজন্য ধর্মঘট প্রত্যাহার ঘোষণা করা হয়েছে।’

তবে শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সভাপতি মোহাম্মদ মুছা জাগো নিউজকে বলেন, ‘কেন্দ্রীয়ভাবে ধর্মঘট আহ্বান করা হয়েছে। আমরা সেখান থেকে এখনও কোনো সিদ্ধান্ত পাইনি। কেউ প্রত্যাহার করলে আমি জানি না।’

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর