,

সৌদি আরবের হাতে যাচ্ছে বড় অস্ত্রের চালান

news-image

আন্তর্জাতিক ডেস্ক : আমেরিকা থেকে অস্ত্রের বড় চালান পেতে যাচ্ছে সৌদি আরব। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় আসার পর এই প্রথম এত বড় অস্ত্র সরঞ্জাম হাতে পাচ্ছে দেশটি।

বৃহস্পতিবার মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন কংগ্রেসকে এ বিষয়ে নোটিশ দিয়েছে।

এর আগে গত ২৬ অক্টোবর অস্ত্র বিক্রিতে অনুমোদন দেয় পররাষ্ট্র মন্ত্রণালয়।

রয়টার্সের খবরে বলা হয়, মার্কিন মুলুকের ক্ষমতা গ্রহণের পর বাইডেন প্রথম সৌদির কাছে অস্ত্র বিক্রির বিষয়ে অনুমোদন দিয়েছেন। মোট ৬৫ কোটি ৫০ লাখ ডলারের ক্ষেপণাস্ত্র পাবে সৌদি আরব।

অস্ত্রের তালিকায় রয়েছে- রেইথন টেকনোলজিস কর্পোরেশনের তৈরি ক্ষেপণাস্ত্র রয়েছে যার পাল্লা ২০ কিলোমিটার। এই ক্ষেপণাস্ত্র আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ও বিমানের পাইলটের দৃষ্টিগোচর হওয়ার আগেই ক্ষেপণাস্ত্রটি বিমানে আঘাত হানতে পারে। এছাড়াও ২৮০টি এআইএম-১২০সি-৭ অ্যাডভ্যান্সড মিডিয়াম রেঞ্জের ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ৫৯৬টি এলএইউ-১২৮ মিসাইল রেইল লাঞ্চার এবং কন্টেইরান ও সাপোর্ট ইক্যুইপমেন্ট এবং যন্ত্রাংশ সরবরাহ করা হবে। সূত্র- পার্স টুডে

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য