,

কুয়েতের ভিসা পেতে লাগবে বিশেষ অনুমতি

news-image

কুয়েট প্রতিনিধি : করোনা পরবর্তী কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের পরিষেবাগুলো পুনরায় চালু করেছে। এরই মধ্যে বাণিজ্যিক, পারিবারিক এবং ভিজিট ভিসার জন্য ভিসার আবেদন গ্রহণ শুরু করেছে সেদেশের সরকার। তবে নতুন নিয়ম অনুযায়ী বাংলাদেশসহ সাত দেশের নাগরিকদের ভিসা পেতে বিশেষ অনুমতি লাগবে।

যে সাত দেশের জন্য বিশেষ অনুমতির ব্যবস্থা রাখা হয়েছে সেগুলো হলো- বাংলাদেশ, ইরাক, ইয়েমেন, ইরান, সিরিয়া, পাকিস্তান, এবং সুদান। এছাড়া দেশটি এরই মধ্যে ৫৩ দেশের জন্য ভিসা চালু করেছে।

তালিকাভুক্ত এই সাত দেশের প্রবাসীদের ব্যবসা, কাজ বা পারিবারিক ভিসা দেওয়া হয় না। কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ অনুমোদনে ভিসা জারি করা যাবে বলে জানানো হয়েছে।

অতীতে কুয়েত বিমানবন্দরে ট্রানজিটের সময় নিজেদের সময় অনুযায়ী কুয়েতে অবস্থান বা প্রবেশ করতে আবেদন করলে বন্দর ও পাসপোর্ট বিভাগ বিমানবন্দরে আগমনের সময় বেশ কয়েকজন পাসপোর্টধারীকে পর্যটন ভিসা প্রদান করেছেন। বর্তমানে এই পরিষেবাটি স্থগিত রয়েছে।

এই ধরনের ভিসা (ই-ভিসা) খুব শীঘ্রই অনলাইনে পাওয়া যাবে এবং যে ব্যক্তি কুয়েত যেতে ইচ্ছুক তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট (https://evisa.moi.gov.kw/evisa/home_e.do) এর মাধ্যমে অগ্রিম আবেদন করতে হবে। এর জন্য করোনাভাইরাসের টিকাদানের সার্টিফিকেট ও করোনার পিসিআর টেস্টের নেগেটিভ রিপোর্ট আবশ্যক।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য