,

রামেকে আরও ৪ জনের মৃত্যু

news-image

রাজশাহী প্রতিনিধি : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে তিনজনই রাজশাহী জেলার একজন নওগাঁর।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে কোনো রোগী মারা যাননি। তবে করোনার উপসর্গ নিয়ে হাসপাতালের নিবিড় পরিচর্যাকন্দ্রে (আইসিইউ) দুজন এবং ২৯/৩০ নম্বর ওয়ার্ডে দুজন মারা গেছেন। এদের মধ্যে দুজন পুরুষ এবং দুজন নারী রয়েছে।

এদিকে ১০৪ শয্যার রামেক করোনা ইউনিটে শনিবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ৪০ জন। একদিন আগেও এই সংখ্যা ছিল ৩৯ জন। বর্তমানে রাজশাহীর ১৯ জন, চাঁপাইনবাবগঞ্জের আটজন, নাটোরের পাঁচজন, নওগাঁর একজন, পাবনার চারজন, কুষ্টিয়ার দুজন এবং চুয়াডাঙ্গার একজন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।

হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ছয়জন। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ২৫ জন। করোনা ধরা পড়েনি ৯ জনের। এছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন চারজন। এই একদিনে হাসপাতাল ছেড়েছেন একজন।

এর আগে শুক্রবার রামেক হাসপাতাল ল্যাবে ২৮ জনের করোনার নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে করোনা ধরা পড়েনি একটি নমুনাতেও। একই দিনে রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে ১২৭ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে চারজনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার অনুপাতে করোনা শনাক্তের হার জয়পুরহাটে ৫ দশমিক ৫৬ শতাংশ এবং চাঁপাইনবাবগঞ্জে ১৬ দশমিক ৬৭ শতাংশ।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়