,

পাকিস্তান সিরিজেও অনিশ্চিত সাকিব

news-image

স্পোর্টস ডেস্ক : ইনজুরিতে সাকিব আল হাসানের টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হয়ে গিয়েছিল আগেভাগেই। খেলতে পারেননি দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ দুটো ম্যাচ। এখন ঘরের মাঠে পাকিস্তান সিরিজে সাকিবের খেলা নিয়েও রয়েছে অনিশ্চয়তা।

৪ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে বাংলাদেশের বিশ্বকাপ মিশন শেষ হয়েছে। আজ (শুক্রবার) দুবাইয়ে বিমানবন্দরে দেশের উদ্দেশ্যে রওয়ানা হওয়ার আগে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।

সেখানে সাকিবের চোট নিয়ে তিনি বলেন, ‘সে (সাকিব) গ্রেড ওয়ান হ্যামস্ট্রিং ইনজুরিতে ভুগছে। সুস্থ হতে কমপক্ষে তিন সপ্তাহ সময় লাগবে। তখন সে টেস্ট খেলতে পারবে বলে আশা করি।’

বিশ্বকাপের পরপরই শুরু হচ্ছে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি ও দুই টেস্টের সিরিজ। ১৯ নভেম্বর, ২০ নভেম্বর, ২২ নভেম্বর- মিরপুরে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

২৬ নভেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে প্রথম টেস্ট। আর ৪ ডিসেম্বর মিরপুরে শুরু সিরিজের দ্বিতীয় টেস্ট।

 

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?