,

এক লিপস্টিকের দাম প্রায় ১২০ কোটি টাকা!

news-image

নিউজ ডেস্ক : বিশ্বের সবচেয়ে দামি লিপস্টিক এটি। এই লিপস্টিকের দাম জানলে আপনার চোখ কপলে উঠে যাবে! এক লিপস্টিকের দাম ১৪ মিলিয়ন মার্কিন ডলার। যা বাংলাদেশি অর্থে প্রায় ১২০ কোটি ১৭ লাখ ৩৯ হাজার ৫৬০ টাকা।

বলছি, এইচ. কউচার বিউটি ডায়মন্ড ব্র্যান্ডের লিপস্টিকের কথা। বর্তমান বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল লিপস্টিক এটি। তবে কী আছে এই লিপস্টিকে! এই লিপস্টিকের কেস ১৮ ক্যারেটের ১১০ গ্রাম খাঁটি সোনা দ্বারা তৈরি। এতে ১২০০টি হীরা বসানো আছে। এই লিপস্টিকের কেসে নিজের নাম খোদাই করার সুবিধাও রয়েছে। আপনি চাইলে আজীবনও এই লিপস্টিক ব্যবহার করতে পারবেন। কারণ এটি রিফিলযোগ্য। অন্যান্য রঙের লিপস্টিকও হীরাখচিত মহামূল্যবান এই লিপস্টিকের কেসের মধ্যে বসিয়ে ব্যবহার করতে পারবেন। এই ব্র্যান্ডের মাশকারাও আছে। এটিও স্বর্ণ ও হীরাখচিত। এই ব্র্যান্ডের প্রসাধনী কিনলেই পাবেন ডিসকাউন্টসহ সব সময় জরুরি পরিষেবা। বিশেষ অনুরোধ সাপেক্ষে এই লিপস্টিক শুধু ওই কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট থেকেই কিনতে পারবেন!

 

এ জাতীয় আরও খবর

স্পেন-যুক্তরাজ্য সফরে যাচ্ছেন শামা ওবায়েদ

‘অস্বাস্থ্যকর’ বায়ু নিয়ে দূষণে বিশ্বের শীর্ষ পাঁচে ঢাকা

প্রথমবার পালমারের লাল কার্ড, চেলসির ১০০!

নিম্নবিত্তের নাগালের বাইরে পাঙাশ-তেলাপিয়া, আমিষের জোগান নিয়ে শঙ্কা

ফ্রান্সজুড়ে বিক্ষোভে গ্রেপ্তার প্রায় ১ হাজার

ছুটির পর চেনা রূপে ঢাকা, সড়কে যানজট-গণপরিবহনে ভিড়

ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন আজ

মাদ্রাসা শিক্ষককে থাপ্পড় দেওয়া রুমিকে গ্রেপ্তার করতে পুলিশের অভিযান

এভারটনকে হারিয়ে ম্যানসিটিকে ধরে ফেলল আর্সেনাল

নিউজিল্যান্ডকে হারিয়ে টি-টোয়েন্টিতে অনন্য মাইলফলক ভারতের

রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতি সম্পন্ন

সংবিধান সংশোধনে নোট অব ডিসেন্ট পরিবর্তনের প্রস্তাব দিতে বললেন সালাহউদ্দিন আহমদ