,

মধ্যপ্রাচ্যের জনপ্রিয় খাবার বাকলাভার সহজ রেসিপি

news-image

নিউজ ডেস্ক : বাকলাভা নামক এই মিষ্টি সুস্বাদু খাবারটি মধ্যপ্রাচ্য ও বলকান অঞ্চলে অনেক জনপ্রিয়। দেখুন কিভাবে সহজে এই সুস্বাদু খাবারটি বাসাতেই তৈরি করতে হয়।

উপকরণঃ

বাটার (গলানো ও কক্ষ তাপমাত্রায়) – দেড় কাপ

ফিলো শিট – ২০ থেকে ২২ টা

পেস্তা – ১ কাপ

কাঠ বাদাম কুচি – ১ কাপ (ফুড প্রসেসর এ ১ চা চামচ গোলাপ জল দিয়ে ক্রাশ করে নিতে হবে)

চিনি – ১/২ কাপ

পানি – ১/২ কাপ

লেবুর রস – ১ টেবিল চামচ

কিছু লেবুর খোসা

প্রনালিঃ

ওভেন ১৮০ ডিগ্রিতে ১০ মিনিট প্রি হিট করে নিন। যে পাত্রে বাকলাভা বানাবেন ( আমি ৮ ইঞ্চি স্কয়ার বেকিং প্যান নিয়েছি) ফিলো শিট গুলো সেই মাপে কেটে নিন । এবার বেকিং প্যান এ বাটার ব্রাশ করে একে একে ৯ টা ফিলো শিট বিছিয়ে দিন । প্রতিটা ফিলো শিট এ বাটার ব্রাশ করতে হবে এবং ব্রাশ করার পর ফিলো শিট গুলা উলটিয়ে বিছাতে হবে যাতে বাটার সাইডটা নীচের দিকে থাকে। এবার কাঠবাদাম কুচি বিছিয়ে দিন আবার ফিলো শিট এবং পেস্তা বাদাম কুচি গুলো বিছিয়ে দিন । হাল্কা করে বাটার দিয়ে দিন । এবার অবশিষ্ট ফিলো শিট গুলো একই ভাবে বাটার ব্রাশ করে আপ সাইড ডাউন করে বিছিয়ে দিন । ওভেন এ ১৫ মিনিট বেক করুন তারপর বের করে ধারাল ছুড়ি দিয়ে ডায়মন্ড শেপ করে কেটে নিন । এরপর আবার ওভেন এ দিয়ে ১৫ মিনিট অথবা উপর এর লেয়ারটা গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত বেক করুন । ওভেন থেকে বের করে পুনরায় শেপ অনুযায়ী আবার কেটে নিন এবং কমপক্ষে ২ ঘণ্টার জন্য ঠাণ্ডা হতে দিন । লাস্ট ১/২ ঘণ্টায় চিনির সিরাটা রেডি করে ফেলুন ।

চিনির শিরার জন্য ১/২ কাপ চিনি, ১/২ কাপ পানি চুলায় দিন । ফুটে উঠলে লেবুর রস টুকু দিয়ে দিন, লেবুর খোসাও দিয়ে দিন সুন্দর ফ্লেভার এর জন্য ।

এরপর গরম শিরা ঠাণ্ডা বাকলাভা’র উপর ছড়িয়ে দিন । এবং ঠাণ্ডা হতে দিন ।

পরিবেশনঃ সুন্দর করে সাজিয়ে পরিবেশন করুন মজাদার বাকলাভা ।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়