,

চমেক ছাত্রাবাসে হামলায় আরো মামলা, নেই গ্রেপ্তার

news-image

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম মেডিকেল কলেজে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষে ঘটনায় আরো একটি মামলা দায়ের হয়েছে। ১৬ জনকে আসামি করে এ মামলা দায়ের করেন চমেকের শিক্ষানবীশ চিকিৎসক ইমন সিকদার। দুই দফায় মারামারির ঘটনায় এ নিয়ে মোট তিনটি মামলা দায়ের হয়েছে।

বুধবার (৩ নভেম্বর) নগরীর চকবাজার থানায় মামলাটি দায়ের করেন ইমন সিকদার। চমেকে ইমন সিকদার শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী হিসেবে পরিচিত।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফেরদৌস জাহান বলেন, মামলায় চমেকের প্রধান ছাত্রাবাসে ছাত্রদের ওপর হামলা, ভাঙচুরের অভিযোগ করেছেন বাদী। এতে ১৬ জনকে আসামি করা হয়েছে। এ নিয়ে থানায় দু’টি মামলা দায়ের হয়েছে মারামারির ঘটনায়। তবে এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি।

জানা গেছে, মামলায় যাদের আসামি করা হয়েছে তারা চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে পরিচিত।

এর আগে, শুক্রবার (২৯ অক্টোবর) চমেকের প্রধান ছাত্রাবাসে নওফেল ও নাছিরের অনুসারী ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে মারামারি হয়। এতে তিন জন আহত হন। এ ঘটনায় সাবেক মেয়র নাছিরের অনুসারী হিসেবে পরিচিত ছাত্রলীগ কর্মী চমেকের চতুর্থ বর্ষের ছাত্র মাহমুদুল হাসান বাদী হয়ে গত ৩১ অক্টোবর নগরীর চকবাজার থানায় ১৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় যাদের আসামি করা হয়েছে তারা নওফেলের অনুসারী হিসেবে পরিচিত।

শুক্রবার রাতে প্রধান ছাত্রাবাসে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারির জের ধরে শনিবার ক্যাম্পাসে উপমন্ত্রীর অনুসারী ছাত্রলীগ কর্মী মাহাদি জে আকিবকে (২১) মারধর করেন নাছির অনুসারীরা। পরে দুপক্ষে আবার মারামারির ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন মাহাদি জে আকিব। মাথায় আঘাত লাগায় অস্ত্রপোচার শেষে মাহাদি এখন চমেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার অবস্থা আগের চেয়ে ভালো বলে জানান চিকিৎসকরা ।

এ ঘটনার পর শনিবার চট্টগ্রাম মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। কর্তৃপক্ষের নির্দেশে রাতই ছাত্রাবাস ছাড়েন শিক্ষার্থীরা।

মাহাদি জে আকিবকে মারধরের ঘটনায় চমেক শিক্ষার্থী তৌফিকুর রহমান বাদী হয়ে শনিবার (৩০ অক্টোবর) নগরীর পাঁচলাইশ থানায় মামলা দায়ের করেন। ওই মামলায়ও ১৬ জনের নাম উল্লেখ করা হয় যাদের সবাই চমেকের ছাত্র। এদের মধ্যে রক্তিম দে (২১) ও এনামুল হোসেন সীমান্ত (২১) নামে দু’জনকে গ্রেপ্তার করে পুলিশ।

এ জাতীয় আরও খবর

মানবতাবিরোধী অপরাধ: প্রথমবার বিচারের মুখোমুখি হচ্ছেন মির্জা আজম-আমু-শাজাহান

চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী

গোলাপি আভায় জয়া আহসান

‘এটা সেই ছোট্ট দীঘি না’ জন্মদিনের ভিডিও দেখে অবাক ভক্তরা

মিজানুর রহমান আজহারী: শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকদের আচরণের সুস্পষ্ট সীমারেখা নির্ধারণ করা জরুরি

কালো জাদুর অভিযোগে আত্মীয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা যাবে?

ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৪৯

পরীমণির জন্মদিনে ওমর সানীর স্নেহের আলিঙ্গন

১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত সেন্টমার্টিন

হঠাৎ গোলাপি জার্সি পরে কেন মাঠে নামল পাকিস্তান

গ্যাস সংকটে আবারও যমুনা সার কারখানা বন্ধ

হাসিনার ফেরার গুঞ্জনে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেবো না : স্বরাষ্ট্রমন্ত্রী