,

কুমিল্লায় সহিসংতা: ইকবাল আবার ৩ দিনের রিমান্ডে

news-image

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লায় মণ্ডপে পবিত্র কোরআন শরিফ রাখার ঘটনায় করা মামলায় প্রধান অভিযুক্ত ইকবালসহ চারজনের আরো তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

বুধবার বিকেল ৪টার দিকে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চন্দন কান্তি নাথ এ আদেশ দেন।

দ্বিতীয় দফায় পাঁচ দিনের রিমান্ড শেষে ওই চারজনকে আদালতে হাজির করা হয়। এ সময় পাঁচ দিনের রিমান্ড চাইলে আদালত তিন দিনের মঞ্জুর করেন। তবে তাদের আপাতত কুমিল্লা কারাগারে পাঠানো হবে বলে জানা গেছে।

মামলার বাকি আসামিরা হলেন ৯৯৯ নম্বরে পুলিশকে ফোন করা রেজাউল ইসলাম ইকরাম, দারোগা বাড়ি মাজার মসজিদের সহকারী খাদেম ফয়সাল ও হুমায়ুন কবির সানাউল্লাহ।

এ দিকে পূজামণ্ডপ ও মন্দিরে সহিংসতা ও ভাঙচুরের পুলিশের দায়ের করা মামলায় ১৭ আসামিকে পাঁচ দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। বুধবার কুমিলল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক চন্দন কান্তি নাথ এ আদেশ দেন। কুমিল্লার কোর্ট পরিদর্শক সালাউদ্দিন আল মাহমুদ বলেন, কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বিভিন্ন মামলার ১৮ আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চাওয়া হয়। বিচারক ১৭ আসামিকে পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। অপর এক আসামির বয়স ১৮ না হওয়ায় তাকে নারী ও শিশু আদালতে পাঠানো হয়।

গত ১৩ অক্টোবর মণ্ডপে পবিত্র কোরআন শরিফ পাওয়ার ঘটনায় কুমিাল্লা নগরীর ঠাকুরপাড়া এলাকায় রক্ষাকালী মন্দিরে ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে কোতয়ালী থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে একটি মামলা করে। পরে সিসিটিভির ফুটেজ দেখে ১৮ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

সিআইডি কুমিল্লার বিশেষ পুলিশ সুপার খান মুহাম্মদ রেজওয়ান বলেন, আসামিরা আপাতত কুমিল্লা কারাগারে থাকবে। রিমান্ডে থাকা গত ১২ দিনের তথ্য যাচাই-বাছাই করা হবে। প্রয়োজন হলে তাদের তিন দিনের রিমান্ডে নিয়ে আবার জিজ্ঞাসাবাদ করা হবে।

মন্দির ও পূজামণ্ডপে ভাঙচুরের ঘটনায় কুমিল্লার বিভিন্ন থানায় এখন পর্যন্ত ১১ মামলা হয়েছে। এর মধ্যে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় সাতটি, সদর দক্ষিণ মডেল থানায় দুটি, দাউদকান্দি ও দেবীদ্বার থানায় একটি করে মামলা হয়েছে। এসব মামলায় এ পর্যন্ত ৯১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

রাজনৈতিক সমাধানেই কাটবে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক : হাইকোর্ট

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব নয় : মেঘনা আলম

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম