,

হাঁচির সময় নাক-মুখ চেপে ধরলেই বিপদ!

news-image

লাইফস্টাইল ডেস্ক ঃ: হাঁচির সময় সবাই কমবেশি নাক-মুখ ঢেকে ফেলেন। যদিও হঠাৎ করেই হাঁচি পায় সবার। তাই কারও সামনে হাঁচি পেলে বেশ অস্বস্তিকর বোধ হয় সবারই।

অনেকেই হাঁচির সময় আঙুল দিয়ে নাক চেপে ধরেন আবার কেউ হাত দিয়ে মুখ বন্ধ করেন। তবে এমন করলে কিন্তু আপনি বিপদে পড়তে পারেন।

যদিও হাঁচি বা কাশির সময়ে নাক-মুখ ঢেকে নিতে বলা হয়। তবে নাক-মুখ ঢেকে নেওয়ার মানে এই নয় যে পুরোপুরি চেপে ধরবেন। এমনটি করলে বিপদ বাড়তে পারে।

চিকিৎসকদের মতে, হাঁচির সময় মুখের ভেতরে বাতাস প্রায় ১৬০ কিলোমিটার গতিবেগে ছোটে। এ সময়ে নাক-মুখ চেপে ধরলে ওই বাতাস গিয়ে ধাক্কা মারে কানের পর্দায়।

এর ফলে মুহূর্তেই কানের পর্দা ফেটে যেতে পারে। শুধু তাই নয়, অনেকের খাদ্যনালী ও ফুসফুসও ক্ষতিগ্রস্ত হয় এর ফলে।

গবেষণায় দেখা গেছে, হাঁচি ধরে রাখার ফলে সৃষ্ট চাপে মস্তিষ্কের অ্যানিউরিজম ফেটে যেতে পারে। এটি প্রাণঘাতী হতে পারে। হাঁচির গতিবেগের আঘাতে মস্তিষ্কে রক্তপাত হতে পারে।

তাই কখনও হাঁচির সময় নাক ও মুখ পুরোপুরি বন্ধ করবেন না। রুমাল দিয়ে যদি হালকাভাবে নাক-মুখ ঢেকে রাখেন তাহলে ভয় নেই। এতে মুখের ভেতরের জীবাণুও বাইরে ছড়ায় না।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়