,

চট্টগ্রামে আগুনে একই পরিবারের ৬ জন দগ্ধ

news-image

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরের আকবর শাহ থানার কাট্টলী এলাকার একটি বাসায় আগুন লেগে একই পরিবারের ছয়জন দগ্ধ হয়েছেন।

তারা হলেন- সাজেদা বেগম (৩৯), শাহজাহান শেখ (২৫), দিলরুবা বেগম (১৮), মাহিয়া আক্তার (৯), জীবন শেখ (১৪) ও স্বাধীন শেখ (১৭)। তাদের সবাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (১ নভেম্বর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে কাট্টলী এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নিউটন দাশ।

তিনি বলেন, ‘সোমবার রাতে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়। কিন্তু এর আগে স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন। অগ্নিকাণ্ডে একই পরিবারের ছয়জন দগ্ধ হয়েছেন। এ ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতি তদন্ত সাপেক্ষে জানা যাবে।’

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর