,

লোভনীয় স্বাদে চিকেন আকবরী

news-image

নিউজ ডেস্ক : মুরগির মাংস হলো প্রতিদিনের খাদ্য তালিকার একটি অংশ। তবে এক ধরণের মুরগির মাংস রান্নার বদলে তৈরি করতে পারেন ভিন্ন স্বাদে চিকেন আকবরী। নাম শুনেছেন কখনো,হয়তো শুনে থাকবেন! এই চিকেন আকবরী মুঘল আমলেরই জনপ্রিয় একটি পদ। সম্রাট আকবরের প্রিয় পদ হওয়ায় এমন নামকরণ করা হয়েছে।

চলুন জেনে নেই রাজকীয় এই পদের রেসিপিটি সম্পর্কে-

প্রয়োজনীয় উপকরণ-

১. মুরগির মাংস ১ কেজি

২. কাঁচা মরিচ ৮ টি

৩. আদা বাটা ২ টেবিল চামচ

৪. টকদই ১ কাপ

৫. মরিচের গুঁড়া ২ চা চামচ

৬. দারুচিনি ১ চা চামচ

৭. লবঙ্গ ৪ টি

৮. কাজু ১০০ গ্রাম

৯. সরিষার তেল ৪ টেবিল চামচ

১০. ধনেপাতা সামান্য

১১. পেঁয়াজ ১ কাপ

১২. রসুন বাটা ২ টেবিল চামচ

১৩. টমেটো হাফ কাপ

১৪. গরম মসলার গুঁড়া ১ চা চামচ

১৫. হলুদ ২ চা চামচ

১৬. এলাচ ৪ টি

১৭. নারকেল ১০০ গ্রাম

১৮. ধনে গুঁড়া ৩ চা চামচ

১৯. ঘি ৪ টেবিল চামচ ও

২০. লবণ স্বাদমতো।
প্রস্তুত পদ্ধতি-

প্রথমে মুরগির মাংস ভালো করে ধুয়ে এর গায়ের পানি মুছে নিন টিস্যু দিয়ে। এবার প্যান গরম করে তাতে ঘি ও তেল গরম করুন। এরপর একে একে দারুচিনি, এলাচ ও লবঙ্গ সামান্য ভেজে নিন। তারপর কাঁচা মরিচ ও পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিন। তারপর একে একে আদা-রসুন বাটা ও ছোট ছোট করে কাটা টমেটো মিশিয়ে ভালো করে কষিয়ে নিন। সঙ্গে লবণও মেশাতে হবে। এবার মসলার মধ্যে মুরগির মাংস দিয়ে দিন। তারপর কিছুক্ষণ মাংস ঢেকে হালকা আঁচে রান্না করুন। এবার মাংসে টকদই মিশিয়ে দিয়ে ঢেকে দিন। ৫-৭ মিনিট পর কাজু ও নারকেল বাটা মিশিয়ে দিন। প্রয়োজনমতো পানিও মিশিয়ে দিন মাংসে।

এভাবে মাংস সেদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করুন। যখন দেখবেন তেল মুরগির মাংস থেকে আলাদা হতে শুরু করেছে তখন ধনেপাতা কুচি ছড়িয়ে পরিমাণমতো পানি দিন। ঢেকে পরবর্তী ৫ মিনিট রান্না করুন। এভাবেই তৈরি হয়ে গেলো মোগলাই পদ চিকেন আকবরী। এটি রুটি, পরোটা কিংবা ভাত বা পোলাওয়ের সঙ্গে খেতে দারুন রাগে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৪৯

পরীমণির জন্মদিনে ওমর সানীর স্নেহের আলিঙ্গন

১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত সেন্টমার্টিন

হঠাৎ গোলাপি জার্সি পরে কেন মাঠে নামল পাকিস্তান

গ্যাস সংকটে আবারও যমুনা সার কারখানা বন্ধ

হাসিনার ফেরার গুঞ্জনে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেবো না : স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছে : শফিকুর রহমান

নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে যুক্তরাষ্ট্রের কারিগরি সহায়তা চান খাদ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীর জাপান সফর: স্থগিত হলো প্রায় ৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্পের অনুমোদন

স্পেন-যুক্তরাজ্য সফরে যাচ্ছেন শামা ওবায়েদ

‘অস্বাস্থ্যকর’ বায়ু নিয়ে দূষণে বিশ্বের শীর্ষ পাঁচে ঢাকা

প্রথমবার পালমারের লাল কার্ড, চেলসির ১০০!