,

পরীক্ষা শুরুর আগে এসএসসি শিক্ষার্থীদের টিকা

news-image

নিজস্ব প্রতিবেদক : এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে করোনার টিকা দেয়া হবে। পরীক্ষা শুরুর আগে এ স্তরের শিক্ষার্থীদের টিকা কার্যক্রম শেষ করার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

সোমবার রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজে ১২-১৭ বছর বয়সী শিশুদের কোভিড-১৯ টিকা প্রদান কর্মসূচী উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, স্কুল শিক্ষার্থীদের টিকা দিতে রাজধানীতে আটটি টিকা কেন্দ্র তৈরি করা হয়েছে। রাজধানী আইডিয়াল মতিঝিল স্কুল এন্ড কলেজে আনুষ্ঠানিকভাবে টিকা কেন্দ্র উদ্বোধন হয়েছে। প্রতিটি কেন্দ্রে প্রতিদিন পাঁচ হাজার শিক্ষার্থীকে টিকা দেয়া হবে।

তিনি বলেন, শুরুতে আমরা এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দিবো। পরীক্ষা শুরুর আগে তাদের টিকা দেয়ার চেষ্টা করা হবে। তার সঙ্গে অন্যান্য শ্রেণির শিক্ষার্থীদেরও টিকা দেয়া হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, যেসব শিশুরা স্কুলে যায় না, ঝরে পড়া ও ২৫ বছরের নিচে মানুষদেরও শিক্ষা কার্যক্রমের আওতায় আনা হবে। এ বিষয়ে ডাবলুএইচও এখনো অনুমোদন দেয়নি। অনুমোদন পেলে তাদের অধিকার আওতায় আনা হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের কাছে পর্যাপ্ত ফাইজারের টিকা আছে, আরও পাইপ লাইনে আছে। সারাদেশের সকল শিশুদের টিকা দিতে তিন কোটি বাংলাদেশের টিকা প্রয়োজন হবে। বাংলাদেশের একজন শিক্ষার্থী অধিকারের বাইরে থাকবে না বলে জানান তিনি।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য