,

আজও দৌলতদিয়ায় যানবাহনের লম্বা লাইন

news-image

রাজবাড়ী প্রতিনিধি : ফেরি সংকট ও অতিরিক্ত যানবাহনের চাপে আজও দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্যতম প্রবেশদ্বার রাজবাড়ী গোয়ালন্দের দৌলতদিয়া প্রান্তের প্রায় ৭ কিলোমিটার সড়কে যানবাহনের লম্বা সিরিয়াল তৈরি হয়েছে।

এর আগে রোববারও একই কারণে দৌলতদিয়ার সড়কে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়।

সিরিয়ালে অল্প সংখ্যক যাত্রীবাহী যানবাহন থাকলেও পণ্যবাহী ট্রাকের সংখ্যাই বেশি। ফলে ট্রাকচালকদের দিনের পর দিন ও যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা নদী পারের জন্য অপেক্ষায় থেকে ভোগান্তি পোহাতে হচ্ছে।

সোমবার সকাল ৯টার দিকে দৌলতদিয়া প্রান্তের সড়কের প্রায় সাড়ে ৪ ও ঘাট থেকে ১৪ কিলোমিটার দূরের গোয়ালন্দ মোড়ের সড়কে প্রায় আড়াই কিলোমিটারসহ প্রায় ৭ কিলোমিটার সড়কে পণ্যবাহী ট্রাকের সিরিয়াল দেখা যায়। এরমধ্যে মাঝে মাঝে রয়েছে যাত্রীবাহী পরিবহন।

সময়মতো মালামাল পরিবহন করতে না পেরে পরিবহন খরচের পাশাপাশি তাদের খরচও বাড়ছে। এছাড়া অভিযোগ রয়েছে রাতে চুরি হচ্ছে গাড়ির তেল, টাকা ও মোবাইল ফোন।

ভোগান্তি লাঘবে যাত্রীবাহী যানবাহন ও পচনশীল পণ্যবাহী ট্রাকগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করছে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট সহকারী ব্যবস্থাপক খোরশেদ আলম জানান, যাত্রীবাহী যানবাহন চলমান রয়েছে। তবে কিছু ট্রাক সিরিয়ালে রয়েছে। বর্তমানে এ রুটে ছোট বড় ১৬টি ফেরি চলাচল করছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য