রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

অতিরিক্ত ঘুম কি স্ট্রোকের সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে?

news-image

অনলাইন ডেস্ক : সময় পেলেই যাদের একটু ঘুমিয়ে নেওয়ার অভ্যাস বা যারা দীর্ঘক্ষণ ঘুমাতে পছন্দ করেন, তাদেরকে এখনই সতর্ক হওয়ার পরামর্শ দিচ্ছেন স্বাস্থ্যবিদরা। তারা বলছেন, বেশি ঘুম ডেকে আনতে পারে ঘোর বিপদ। সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, অতিরিক্ত ঘুম নানা রকম শারীরিক জটিলতা তৈরির প্রধান কারণ হতে পারে। যা গড়াতে পারে স্ট্রোক পর্যন্ত।

যে কোনো প্রাপ্তবয়স্কের প্রতিদিন আট থেকে নয় ঘণ্টা ঘুমের প্রয়োজন। পর্যাপ্ত পরিমাণে ঘুম না হলে হজমশক্তি, স্মৃতিশক্তি, হৃদ্‌যন্ত্র, এবং আরও নানা শারীরিক প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটে। শরীরের ক্লান্তি দূর করার জন্য এবং পর দিনের কাজের শক্তি সঞ্চয় করতে সাহায্য করে এই ঘুমই। কিন্তু দিনে ৯ ঘণ্টার বেশি যারা ঘুমান, গবেষণায় দেখা গেছে, তাদের স্ট্রোক হওয়ার সম্ভাবনা ৮৫ শতাংশ পর্যন্ত বেড়ে যাচ্ছে।

মস্তিষ্কে যখন রক্ত চলাচল কোনো কারণে বন্ধ হয়ে যায়, বা কমে যায়, তখনই স্ট্রোক হয়ে থাকে। অনেক সময়ে তার বাইরে কোনো রকম উপসর্গ টেরও পাওয়া যায় না। বেশি ঘুমের সঙ্গে স্ট্রোক হওয়ার সরাসরি কী রকম যোগ রয়েছে, তা অবশ্য এখনও পর্যন্ত স্পষ্ট ভাবে বোঝা যায়নি এই গবেষণাগুলোতে। তবে দেখা গেছে, যারা বেশি ঘুমান, তাদের শরীরে কোলেস্ট্রেরলের মাত্রা বেড়ে যাওয়া বা স্থূলতার মতো সমস্যা দেখা দিচ্ছে। এমনকি, মানসিক অবসাদও বেশি ঘুমের কারণে হতে পারে। এসব রোগই স্ট্রোক হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেয়।

 

এ জাতীয় আরও খবর

দেশজুড়ে এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

ধীরে ধীরে ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি : অর্থমন্ত্রী

বাজেটে নিম্ন আয়ের মানুষের করদায় সাড়ে ১৬ শতাংশ বাড়তে পারে : সিপিডি

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

ঝটিকা মিছিল থেকে পালাতে গিয়ে আটক ২

তিন বছর পূর্ণ করল ডিজিটাল মিডিয়া ফোরাম

চীন সফরে ১৭ চুক্তির সম্ভাবনা, তিস্তা নিয়ে আলোচনা

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

শুধু খেলাধুলা নয়, সবক্ষেত্রে দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী

ঋণনির্ভর নয়, বিনিয়োগনির্ভর অর্থনীতির রূপরেখা

রাজধানীতে কিশোর গ্যাংয়ের ভয়াবহ বিস্তার

পাথরবোঝাই ট্রাক উল্টে দুইজনের মৃত্যু