,

জলবায়ু সম্মেলনে মাস্ক ছাড়া অংশ নিয়ে প্রশ্নের মুখে মোদি

news-image

অনলাইন ডেস্ক : করোনা পরিস্থিতির মধ্যে বৈশ্বিক জলবায়ু ‘জি-২০’ সম্মেলনে মাস্ক ছাড়া অংশ নিয়ে প্রশ্নের জন্ম দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বৈশ্বিক জলবায়ু ‘জি-২০’ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে ইতালির রোমে। এই সম্মেলনে যোগ দিয়েছেন অনেক দেশের সরকার প্রধানেরা। সেই সম্মেলনকে ঘিরে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার ভারতের প্রধানমন্ত্রীর সম্মেলনে মাস্ক ছাড়া যোগদান নিয়ে প্রশ্ন তুলেছে।

আনন্দবাজার বলছে, এই সম্মেলনের মঞ্চেই ভারতের প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দেখা হচ্ছে বিভিন্ন রাষ্ট্রনেতার। শনিবারই ভ্যাটিকানে গিয়ে পোপ ফ্রান্সিসের সঙ্গে দেখা করেছেন মোদী। সেই ছবি নিজের টুইটার হ্যান্ডল থেকে শেয়ারও করেছেন। কিন্তু তখনো মোদীর মুখে ছিল না মাস্ক।

তারা আরও বলছে, তার পর আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমান্যুয়েল মাকরেঁর সঙ্গে নিবিড় আলিঙ্গনে দেখা গেছে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। তার সঙ্গে আলিঙ্গনের সময় মাকরেঁর মুখ ঢাকা ছিল সাদা রঙের মাস্কে। বাইডেনও মাস্ক পরেই এসেছিলেন অনুষ্ঠানে। কিন্তু সে সময় মোদীর মুখে দেখা মেলেনি মাস্কের। আলিঙ্গনের আগে মোদী মাস্ক খুলে রেখেছিলেন কি না তা জানা যায়নি। তবে সে সময় তার হাতেও দেখা যায়নি মাস্ক।

সংবাদমাধ্যমটি বলছে, বিদেশে ভারতীয় প্রধানমন্ত্রী মোদী মাস্ক পরায় যে অনীহা দেখালেন, তা নিঃসন্দেহে আলোচনার বিষয়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য