,

রাজউকের নকশায় খেলার মাঠ আছে, বাস্তবে নেই: মেয়র আতিক

news-image

অনলাইন ডেস্ক : ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘রাজউকের নকশায় জনগণের ব্যবহারের জন্য খেলার মাঠ ও ওয়াকওয়ে থাকলেও বাস্তবে তা নেই বরং নানান কায়দায় বিভিন্নজনকে বরাদ্দ দেয়া হয়েছে।’

শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি) আয়োজিত এক অনুষ্ঠানে গেস্ট অব অনারের বক্তৃতায় এ কথা বলেন তিনি।

মেয়র বলেন, ঢাকা মহানগরীর প্রতি বর্গকিলোমিটারে প্রায় ৪৯ হাজার মানুষ বসবাস করে। তাই অতি-ঘনবসতিপূর্ণ এই নগরীতে বিদ্যমান করোনা পরিস্থিতিতে নগরবাসীর শারীরিক ও মানসিক স্বাস্থ্য বজায় রাখার জন্যই সর্বজনীন উন্মুক্ত স্থান বিশেষ করে খেলার মাঠ ও ওয়াকওয়ে খুবই প্রয়োজন।

এ সময় তিনি ডেভেলপার কোম্পানিগুলোসহ সবাই যাতে রাজউক অনুমোদিত নকশা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করে সে জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, নগরীর জলাবদ্ধতা সমস্যার সমাধানকল্পে রাজধানীর কল্যাণপুরে জলাধারের জন্য নির্ধারিত একশ ৭৩ একর জমির মধ্যে মাত্র ৩ একর জমিতে জলাধার রয়েছে। বাকি একশ ৭০ একর জমিই অবৈধ দখলদারদের দখলে আছে। ইতিমধ্যে ডিএনসিসি বিভিন্ন জায়গায় খাল উদ্ধার ও পরিষ্কার কার্যক্রম শুরু করেছে, যা এখনো চলমান রয়েছে।

তিনি বলেন, অবৈধ দখলদারদের বিরুদ্ধে সকলকে সোচ্চার হতে হবে।

অপরিকল্পিত ঢাকাকে বাসযোগ্য সুস্থ, সচল ও আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে সকলকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার আহ্বান জানান তিনি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য