,

তথ্যপ্রযুক্তির অপব্যবহার রোধ করতে হবে

news-image

চাঁদপুর প্রতিনিধি : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, আমাদের এগিয়ে যেতে হলে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার করতেই হবে। সব কিছুরই ভালো-মন্দ দুটি দিকই থাকে। মাথাব্যথা হলে যেমন মাথা কাটা যায় না, ওষুধ খেতে হয়। তাই যারা তথ্যপ্রযক্তির অপব্যবহার করছে, তাদের রোধ করতে হবে।

শুক্রবার দুপুরে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা পরিষদের হলরুমে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, সামাজিক, শিক্ষা ও রাজনীতিসহ সব ক্ষেত্রে আমাদের সচেতনতা গড়ে তুলতে হবে, যেন আমাদের নতুন প্রজন্ম তথ্যপ্রযুক্তির অপব্যবহার না করে।

ডা. দীপু মনি বলেন, অনেক শিক্ষার্থী চিন্তাভাবনা ছাড়াই অনেক কিছু লিখে ফেলে। আমরা চাই আমাদের শিক্ষার্থীরা সঠিকভাবে চিন্তা করতে শিখবে, তারপরেই তারা ডিজিটাল ওয়ার্ল্ডে তা শেয়ার করবেন। তথ্যপ্রযুক্তির অনৈতিক ব্যবহার রোধে শিক্ষার্থীদের সচেতন করতে হবে।

অনুষ্ঠানে ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান, দিনাজপুর-১ আসনের এমপি মনোরঞ্জন শীল গোপাল, লক্ষ্মীপুর-১ আসনের এমপি শাহজাহান কামাল এমপি, পুলিশ সুপার মো. মিলন মাহমুদ, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলালসহ জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর