,

বলিউডে পালিত হলো জন্মদিন, ভালোবাসায় সিক্ত বাঁধন

news-image

বিনোদন প্রতিবেদক : অভিনেত্রী আজমেরী হক বাঁধন। লাক্স তারকা হিসেবে যাত্রা শুরু শোবিজে। এরপর মূলত ছোট পর্দার অভিনেত্রী হিসেবেই পরিচিত ছিলেন। তবে এখন তাকে ঘিরে সব আলোচনা ও চর্চা সিনেমার জন্য। তার অভিনীত সিনেমা কান চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হয়েছে।

এবার তিনি কাজ করছেন বলিউডের সিনেমাতেও। সব মিলে ক্যারিয়ারের স্বর্ণালী সময় পার করছেন এ অভিনেত্রী।

আজ ২৮ অক্টোবর বাঁধনের জন্মদিন। বিশেষ দিনটিতে তিনি দেশে নেই। তাই কাছের মানুষদের নিয়ে উযাপন করতে পারছেন না। তবে বাঁধনকে মন খারাপের সুযোগই দিলো না তার হিন্দি সিনেমা ‘খুফিয়া’র টিম। জন্মদিনের প্রথম প্রহরেই অভিনেত্রীকে নিয়ে কেক কাটলেন সিনেমার সদস্যরা।

বলিউডের খ্যাতিমান নির্মাতা বিশাল ভরদ্বাজের ‘খুফিয়া’ সিনেমাতেই একজন বাংলাদেশি নারীর ভূমিকায় অভিনয় করছেন বাঁধন। শুটিংয়ের জন্য গত দুই সপ্তাহ ধরে তিনি মুম্বাইয়ে অবস্থান করছেন। সেখানেই এবার পালন হলো তার জন্মদিন। আলো জ্বেলে কেক কেটে বাঁধনকে ভালোবাসায় চমকে দিলো ছবির পরিচালক বিশাল এন্ড কোং।

বাঁধনের জন্মদিন আনন্দ-উল্লাসে উদযাপন করেছে ‘খুফিয়া’ টিম। সবাইকে নিয়ে কেক কেটেছেন তিনি। সেই ছবি শেয়ার করেছেন ইনস্টাগ্রাম স্টোরিতে। অবশ্য ছবিগুলোতে ‘খুফিয়া’ সিনেমার মূল চরিত্রে থাকা আলী ফজল কিংবা টাবুকে দেখা যায়নি।

জানা গেছে, সত্য ঘটনার অবলম্বনে নির্মিত হচ্ছে ‘খুফিয়া’। নেটফ্লিক্সের প্রযোজনায় নির্মাণাধীন এই সিনেমার সঙ্গে বাংলাদেশের বিষয়ও জড়িত রয়েছে।

উল্লেখ্য, বাঁধনের জন্ম ১৯৮৩ সালের ২৮ অক্টোবর মুন্সীগঞ্জে। বাংলাদেশ মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পড়েছেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য