,

সংবিধানে মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধার বিষয় যুক্ত করতে রিট

news-image

নিজস্ব প্রতিবেদক : মহান স্বাধীনতাযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের বিষয়টি সংবিধানে যুক্ত করার দাবিতে রিট আবেদন করা হয়েছে।

রিটে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের বিষয়টি সংবিধানে যুক্ত করার নির্দেশনা চেয়ে রুল জারির আর্জি জানানো হয়েছে।

রুলে সংবিধানের সঙ্গতিপূর্ণ স্থানে কেন মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের বিষয়টি যুক্ত করা হবে না তা জানতে আদালতের নির্দেশনা চাওয়া হয়েছে।

রিটে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

আবুল বাশারসহ ছয়জন বীর মুক্তিযোদ্ধার পক্ষে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আইনজীবী আবেদা গুলরুখ ও নাসরিন এই রিট আবেদন দায়ের করেন।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন রিটকারীদের পক্ষের আইনজীবী হাসনাত কাইয়ুম নিজে।

তিনি বলেন, দেশ স্বাধীন হওয়ার ৫০ বছর পরও মুক্তিযুদ্ধ নিয়ে সংবিধানে কোনো কিছু সংযোজন করা হয়নি। তাই আমরা মুক্তিযোদ্ধাদের পক্ষে এই রিট দায়ের করেছি।

আইনজীবী হাসনাত কাইয়ুম বলেন, আমাদের মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধা এই দুটি শব্দ সংবিধানের কোথাও নেই। শব্দ দুটি সংবিধানের সুবিধাজনক ও সঙ্গতিপূর্ণ স্থানে বসানোর দাবি জানিয়ে রুল জারির নির্দেশনা চেয়েছি।

রিটটি হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে শুনানি হওয়ার কথা রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য