,

বহদ্দারহাট ফ্লাইওভারের পিলারে ফাটল

news-image

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরের বহদ্দারহাট ফ্লাইওভারের একটি পিলারে ফাটল দেখা দিয়েছে। দুর্ঘটনা এড়াতে ফ্লাইওভারের মোহরার অংশে যানবাহন ও মানুষ চলাচল বন্ধ করে দিয়েছে পুলিশ।

সোমবার রাতে ফেসবুকে একটি পোস্ট দেখে ঘটনাস্থলে যায় পুলিশ। বহদ্দারহাট মদিনা হোটেলের সামনের ফ্লাইওভারের একটি পিলারের ওপরের অংশের পুরোটা ফাটল দেখতে পান তাঁরা।

চান্দগাঁও থানার ওসি মইনুর রহমান আজকের পত্রিকাকে জানান, মোহরার অংশে দিয়ে ওঠা ও নামা আপাতত বন্ধ করে রাখা হয়েছে। তবে ষোলকবহর অংশে যানবাহন চলাচল করছে।

এই বিষয়ে জানতে সিডিএর প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামসের মুঠোফোনে যোগাযোগ করা হলে তাঁকে পাওয়া যায়নি।

গত ২০১২ সালের ২৪ নভেম্বর চট্টগ্রামের বহদ্দারহাট এলাকায় বহদ্দারহাট ফ্লাইওভারের স্টিলের গার্ডার ধসে পড়ে ১৭ জন নিহত হয়। হঠাৎ করে তিনটি গার্ডার নির্মাণের সময় ফ্লাইওভার (ওভারপাস) থেকে পড়ে যায়।

এর আগে ওই বছরের ২৯ জুন বহদ্দারহাটের এই নির্মাণাধীন ফ্লাইওভার থেকে ১৩০ ফুট দীর্ঘ কংক্রিটের গার্ডার ভেঙে পড়েছিল।

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর