,

নাস্তায় পুষ্টিকর ও মজাদার কিমা স্যান্ডউইচ

news-image

নিউজ ডেস্ক : সকালে হাতে সময়ও থাকে খুব কম। এমন সময় চাই এমন সহজ রেসিপি যা হবে পুষ্টিকর এবং সুস্বাদু। এছাড়া সকাল, বিকেলের নাস্তা দেয়ার জন্য এমনই একটি চটজলদি রেসিপি কিমা স্যান্ডউইচ। কীভাবে বানাবেন দেখে নিন।

উপকরণ:

মাংসের কিমা – ২০০ গ্রাম,

ছোট সাইজের পেঁয়াজ – ২টি (কুচি),

আদা বাটা – ১ চা চামচ,

মরিচ গুঁড়া– স্বাদ মতো,

হলুদ –সামান্য,

সয়াবিন তেল – আড়াই চামচ,

ধনেপাতা কুচি-১ চা চামচ,

মাখন – ৮ চা চামচ,

পাউরুটি– ৮ পিস,

লবণ – পরিমাণ মতো

প্রণালি:

প্রথমে মাখন, পাউরুটি, ধনেপাতা বাদে বাকি সব উপকরণ একটু পানি দিয়ে তেলে ভালো করে কষিয়ে নিতে হবে। কিমা সেদ্ধ হলে পানিটা কড়াইতেই শুকিয়ে নেবেন। পানি শুকিয়ে এলে ধনে পাতা মিশিয়ে দিন। এবার এটা ঠাণ্ডা করুন। পাউরুটির ওপরে মাখন লাগান। একটার ওপরে পুর দিয়ে আরেকটি পাউরুটির স্লাইস চাপা দিন। পুর দেয়া হলে ছুরি দিয়ে তিনকোনা করে কেটে নিন। পাউরুটির চারপাশের শক্ত অংশ ফেলে দিতে হবে। চাইলে সঙ্গে শসা কুচি দিতে পারেন। এবার স্যান্ডউইচ মেকারে কিছুক্ষণের জন্য বেক করে পরিবেশন করুন।

 

এ জাতীয় আরও খবর

মিজানুর রহমান আজহারী: শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকদের আচরণের সুস্পষ্ট সীমারেখা নির্ধারণ করা জরুরি

কালো জাদুর অভিযোগে আত্মীয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা যাবে?

ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৪৯

পরীমণির জন্মদিনে ওমর সানীর স্নেহের আলিঙ্গন

১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত সেন্টমার্টিন

হঠাৎ গোলাপি জার্সি পরে কেন মাঠে নামল পাকিস্তান

গ্যাস সংকটে আবারও যমুনা সার কারখানা বন্ধ

হাসিনার ফেরার গুঞ্জনে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেবো না : স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছে : শফিকুর রহমান

নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে যুক্তরাষ্ট্রের কারিগরি সহায়তা চান খাদ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীর জাপান সফর: স্থগিত হলো প্রায় ৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্পের অনুমোদন

স্পেন-যুক্তরাজ্য সফরে যাচ্ছেন শামা ওবায়েদ