,

আমাদের নেতাকর্মীরা মণ্ডপে হামলায় জড়িত নয়: নুর

news-image

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপে হামলার ঘটনায় যুব অধিকার পরিষদের গ্রেপ্তার হওয়া নেতারা হামলার সঙ্গে জড়িত নন বলে দাবি করেছেন সংগঠনটির নেতৃত্বে থাকা নুরুল হক নুর।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে গণঅধিকার পরিষদের সমাবেশে তিনি এই দাবি করেন।

তিস্তা ব্যারেজ খুলে দিয়ে কৃত্রিম বন্যার সৃষ্টি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও চট্টগ্রামে পূজামণ্ডপে হামলার অভিযোগে সংগঠনটির নেতা-কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে এই কর্মসূচি আয়োজন করা হয়।

সমাবেশে ডাকসুর সাবেক ভিপি বলেন, চট্টগ্রামের পূজামণ্ডপে হামলা ও ভাঙচুরের অভিযোগে আমাদের যে দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে তারা এ ঘটনার সঙ্গে জড়িত নয়।

এটিকে রাজনৈতিক প্রতিহিংসামূলক কর্মকাণ্ড আখ্যা দিয়ে নুর বলেন, মিছিলের ছবি দিয়ে হামলাকারী চিহ্নিত করা যায় না। এটি রাজনৈতিক প্রতিহিংসামূলক কর্মকাণ্ড।

‘আমরা এই সহিংসতার পেছনে বিএনপি বা আওয়ামী লীগকে দোষ দিতে চাই না। এসব হামলার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানাই।’

চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপে হামলার ঘটনায় বৃহস্পতিবার রাতে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছিল, তাদের মধ্যে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের নেতৃত্বাধীন যুব অধিকার পরিষদের তিন নেতা রয়েছেন।

পুলিশের দাবি, যুব অধিকার পরিষদের গ্রেপ্তার এই তিন নেতার ‘পরিকল্পনাতেই’ বিজয়া দশমীর দিনে (১৫ অক্টোবর) চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপে হামলা হয়েছিল।

কোতোয়ালি থানার ওসি নেজাম উদ্দিন জানান, পূজামণ্ডপে হামলার চেষ্টার পর বিভিন্ন ছবি এবং সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করতে গিয়ে বাংলাদেশ যুব অধিকার পরিষদের নেতাদের সামনে থেকে নেতৃত্ব দেওয়ার বিষয়টি ধরা পড়ে।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের