,

দুর্বৃত্তের ছোড়া পাথর চোখে লেগে রক্তাক্ত ট্রেনযাত্রী

news-image

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীতে চলন্ত ট্রেনে দুর্বৃত্তদের ছোড়া পাথরের আঘাতে একজন যাত্রী মারাত্মকভাবে আহত হয়েছেন। শুক্রবার দুপুরে গোয়ালন্দ বাজার স্টেশন ও পাঁচুরিয়া স্টেশনের মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে।

আহত যাত্রীর নাম কৃষ্ণ কর্মকার (৩০)। তার বাড়ি মেহেরপুর জেলার আমঝুপি গ্রামে।

রাজবাড়ী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, কৃষ্ণ কর্মকার পেশায় একজন সোনা ব্যবসায়ী। ব্যবসায়িক কাজ শেষে ঢাকা থেকে বাড়িতে যাচ্ছিলেন তিনি। দৌলতদিয়া ঘাট থেকে খুলনাগামী মেইল ট্রেনে উঠে গেটের পাশে দাঁড়িয়ে ছিলেন। ট্রেন গোয়ালন্দ বাজার স্টেশন পার হওয়ার পর কয়েকজন দুর্বৃত্ত ট্রেনের গেটে পাথর নিক্ষেপ করলে তার চোখে লাগে। এতে তিনি মারাত্মকভাবে আহত হন। চোখ দিয়ে রক্ত বের হতে থাকে।

পরে রাজবাড়ী স্টেশনে নেমে রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসা নেন তিনি।

রাজবাড়ী রেলওয়ের স্টেশন মাস্টার তন্ময় কুমার বিশ্বাস বলেন, বিষয়টি আমি শুনেছি। আমি রাজবাড়ী রেলওয়ে থানার ওসিকে জানিয়েছি।

এ বিষয়ে রাজবাড়ী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ আলম বলেন, স্টেশন মাস্টার ও ভুক্তভোগী আমাকে বিষয়টি জানিয়েছে। বিষয়টি আমি গুরুত্ব সহকারে দেখছি।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য