,

মন্দিরে হামলার অভিযোগে আরও তিনজন গ্রেপ্তার

news-image

লক্ষ্মীপুর প্রতিনিধি : সাম্প্রদায়িক বিশৃঙ্খলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও তিনজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এ নিয়ে এই ঘটনায় মোট ৯ জনকে গ্রেপ্তার করলো র‍্যাব-১১ লক্ষ্মীপুর ক্যাম্প।

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে লক্ষ্মীপুর র‍্যাব-১১ কোম্পানি কমান্ডার খন্দকার শামীম হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়ছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- সোহরাব হোসেন (৩৩), মো. মানু ওরুপে মান্না (৩২) ও মো. হারুন অর রশিদ (৪৫)। একইদিন শাওন (২৩) নামের ওয়ারেন্টভুক্ত এক পলাতক আসামিকেও গ্রেপ্তার করে র‍্যাব।

র‍্যাব জানায়, গত ১৫ অক্টোবর নোয়াখালীর চৌমুহনী এলাকায় কিছু দুষ্কৃতিকারী বিভিন্ন দিক থেকে মিছিল বের করে বিভিন্ন মন্দিরে হামলা করে এবং ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে নাশকতা চালায়। এ ঘটনায় বেগমগঞ্জ থানায় ৭টি মামলা দায়ের করা হয়েছে। এরই প্রেক্ষিতে র‍্যাব-১১ জড়িতদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

আরও পড়ুন: মন্দিরে হামলার অভিযোগে আটক ৬

ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানাধীন চৌমুহনী এলাকায় অভিযান চালানো হয়। পরে সনাতন ধর্মাবলম্বীদের শ্রী শ্রী রাধাকৃষ্ণ গৌর নিত্যানন্দ বিগ্রহ মন্দির (ইসকন), শ্রী শ্রী রাম ঠাকুর চন্দ্র মন্দির, শ্রী শ্রী রাধামাধব জিউর মন্দিরসহ বিভিন্ন মন্দিরে হামলাকারী মোট ৯ জনকে এ পর্যন্ত গ্রেপ্তার করা হয়।

র‍্যাব কর্মকর্তা খন্দকার শামীম হোসেন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী ও অপশক্তিকে রোধ করে অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে র‍্যাবের কার্যক্রম অব্যাহত আছে।

 

এ জাতীয় আরও খবর

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৯