,

আশুগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সড়ক দুঘর্টনায় দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। বুধবার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জে হোটেল রাজমনির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজনের মধ্যে একজনের নাম হায়দার আলী (২৯)। তিনি দিনাজপুর সদরের মধ্যপাড়ার আব্দুল মালেকের ছেলে। অপর নিহত এবং আহতদের পরিচয় জানা যায়নি।

হাইওয়ে পুলিশ জানায়, বুধবার ভোরে হায়দার আলীসহ ৫ শ্রমিক আশুগঞ্জ খাঁন অটো রাইস মিলে কাজ করার জন্য বাসে করে দিনাজপুর থেকে আসে। ভোরে মহাসড়কের এক পাশ দিয়ে তারা হেঁটে রাইস মিলে যাওয়ার পথে কোনো দ্রুতগামী যানবাহন তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে হায়দার ও অপর এক শ্রমিক মারা যান।

তবে শ্রমিকদের কোন ধরনের যানবাহন চাপা দিয়েছে তা তারা বলতে পারেনি। স্থানীয় লোকজন ও সহকর্মীরা আহত ৩ শ্রমিককে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠায়। পরে এ সংবাদ পেয়ে সকালে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠায়।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ মর্গে পাঠানো হয়েছে। আহতদের হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে৷ হতাহতরা সম্ভবত চাতাল শ্রমিক।

 

এ জাতীয় আরও খবর

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৯