,

চৌমুহনীতে পূজামণ্ডপে দফায় দফায় হামলা-ভাংচুর, ১৪৪ ধারা জারি

news-image

অনলাইন ডেস্ক : নোয়াখালীর চৌমুহনীতে পূজামণ্ডপে দফায় দফায় হামলা-ভাংচুর ও আগুন দেওয়া হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন পুলিশসহ অন্তত ১৮ জন। পরে পুলিশ ফাঁকা গুলি ও টিয়ার শেল নিক্ষেপসহ লাঠিচার্জ করে পরিস্থিতি সামাল দেয়। হামলা-ভাংচুরের সময় এক ব্যক্তি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন বলে পুলিশ জানিয়েছে।

বেগমগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহ্ ইমরান একটি গণমাধ্যমকে বলেন, ‘শুক্রবার জুমার নামাজের পর থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন পূজামণ্ডপে দফায় দফায় হামলা-ভাংচুর চালানো হয়। এ সময় চৌমুহনী কলেজ রোডের বিজয়া পূজামণ্ডপে অগ্নিসংযোগ ও হিন্দুদের বেশ কয়েকটি বাড়িঘর ও দোকানপাটে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। তাছাড়া যতন সাহা (৪২) নামে এক ব্যক্তি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন।’

জানা গেছে, নিহত যতন সাহা কুমিল্লার তিতাস উপজেলার গোবিন্দপুর গ্রামের মনোরঞ্জন সাহার ছেলে। তিনি পূজা উপলক্ষে চৌমুহনীতে আত্মীয়বাড়ি এসেছিলেন।

বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা অসীম কুমার দাস জানান, পুলিশ সুপার শহীদুল ইসলাম, বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান শিকদার, পরিদর্শক রুহুল আমিনসহ আহতদের মধ্যে ১৮ জনকে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। তাছাড়া তাদের মধ্যে দুইজনকে উন্নত চিকিৎসার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সদর হাসপাতালের আরএমএ সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম বলেন, আহত তিন পুলিশ সদস্যসহ চারজনকে তাদের হাসপতালে আনা হয়েছে। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। আর যতন সাহাকে তাদের হাসপাতালে মৃত অবস্থায় আনা হয় বলে তিনি জানান। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে সে বিষয়ে তিনি কিছু বলতে পারেননি। এমন পরিস্থিতিতে জেলা প্রশাসক খোরশেদ আলম বলেন, ‘শনিবার সকাল-সন্ধ্যা ১৪৪ ধারা বলবৎ থাকবে চৌমুহনী বাজারে।’

 

এ জাতীয় আরও খবর

রাজনৈতিক সমাধানেই কাটবে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক : হাইকোর্ট

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব নয় : মেঘনা আলম

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম